Saturday , 30 September 2023 | [bangla_date]

‘শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গরিব-দুঃখীদের কথা ভাবেন। শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। তিনি বলেন, যেসব পরিবারে দুরারোগ্য রোগে আক্রান্ত তারাই বোঝেন রোগের কাছে কতটা অসহায় মানুষ। সরকারি সহায়তা পেলে চিকিৎসা ব্যয় বহন করা সহজ হয়ে যায়। আগে বহু রোগী চিকিৎসার অভাবে মারা যেত। কত পরিবার সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে যেত। বর্তমানে সে সংখ্যা অনেক কমে এসেছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩) সকালে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিকল্প সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন।।

বাংলাবান্ধা স্থলবন্দরে অবৈধভাবে আসা এলইডি লাইট বেনটনিক মাটিসহ ট্রাক আটক

দিনাজপুরের জনপ্রিয় পাঁপড় এখন দেশজোড়া

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ি গ্রেফতার – মাদক উদ্ধার !

বীরগঞ্জে মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় এক ব্যক্তি গ্রেপ্তার

খানসামায় একই পরিবারে দুই প্রতিবন্ধী; বৃদ্ধ বাবা-মায়ের মানবেতর জীবন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বীরগঞ্জে বালুবাহী নছিমনের চাপায় এক শিশুর মৃত্যু, এলাকাবাসীর মানববন্ধন

বীরগঞ্জের পল্লীতে রাতের আধাঁরে কালি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার বৃক্ষরোপন উদ্বোধন