Monday , 18 September 2023 | [bangla_date]

সরকারের উন্নয়নের সাথে তৃণমৃল পর্যায়ে মানুষের অংশ গ্রহন বাড়াতে হবে ….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, সরকারের উন্নয়নের সাথে তৃণমুল পর্যায়ে স্থানীয় মানুষের অংশগ্রহন বাড়াতে হবে। তিনি বলে, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ সহ রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছে। এ সব উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরতে স্থানীয় সরকার ভুমিকা অনেক গুরুত্বপুণ। এই জন্য বর্তমান সরকার স্থানীয় সরকারের সাথে তৃণমুল মানুষের যোগাযোগ ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে দেশব্যাপী স্থানীয় মেলার আয়োজন করেছে। তিনি গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা আগে রেলপথমন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালী উপজেলার গুরুত্বপুণ সড়ক প্রদক্ষিণ করে। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, কৃষি অধিদপ্তর, মৎস ও সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন স্টল স্থান পেয়েছে। সব শেষে রেলপথমন্ত্রী মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রওশন এরশাদ আইসিইউতে

শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই দেশে খাদ্য সংকট নেই-এমপি গোপাল

বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশিদ কে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

রাণীশংকৈলে গ্রামীণ ব্যাংকের ভিক্ষুকদের মাঝে শীতবস্ত বিতরণ

কাহারোলে মুকুন্দপুর ইউপিতে ভিজিএফ-এর চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ে ১৬ দফা দাবিতে আদিবাসী পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বোদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা

ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ

চিরিরবন্দরে বাসচাপায় ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী নিহত, ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ

বোচাগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল আটক