Tuesday , 12 September 2023 | [bangla_date]

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক হুমায়ুন কবীর

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় দিনাজপুর সোনাপীর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের দিনাজপুর জেলা প্রতিনিধি এবং অল্প স্বল্প বিনোদন ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক হুমায়ুন কবীর।
মরহুম হুমায়ুন কবীরকে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় দিনাজপুর একাডেমী স্কুল মাঠে জানাযার জন্য আনা হলে দিনাজপুরের সর্বস্তরের সাংবাদিক, কলামিষ্ট, লেখক, রাজনীতিবীদ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এক শোকের ছায়া নেমে আসে। সবার মুখে মুখে ছিল হাস্যোজ্জ্বল ও মিষ্টভাসি হুমায়ুন কবীরের চির বিদায় দিনাজপুরের জন্য শুন্যতা পুরন হবার নয়। দুপুর ২টায় জানাযা শেষে সোনাপীর গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
জানাযা ও দাফন কাজে অংশগ্রহন করেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর পৌর সভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, জেলা বিএনপির সহ-সভাপতি মোকারম হোসেন, সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর জেলা জাপার সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারন সম্পাদক শাহীন হোসেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোছাদ্দেক হোসেন পাপ্পু চৌধুরী, পরিচালক মোঃ শামীম কবির, জেলা জাসদের সভাপতি এ্যাড. লিয়াকত আলী, সিপিবির দিনাজপুর জেলার সভাপতি এ্যাড. মেহেরুল ইসলাম, বিএনপি নেতা আলহাজ্ব সাদিক রিযাজ চৌধুরী পিনাক, জেলা জাতীয পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজসহ দিনাজপুরের সর্বস্তরের সাংবাদিক, কলামিষ্ট, লেখক, রাজনীতিবীদ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। জানাযার পুর্বে তার ৩ পুত্র সন্তান পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
উল্লেখ,১১ সেপ্টেম্বর সোমবার ঢাকা থেকে দিনাজপুরে আনার পথে ফুড ভিলেজ নামক স্থানে হুমায়ুন কবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন। লিভার সিরোসিস-এ আক্রান্ত হয়ে প্রায় দেড় মাস ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। ১৩ সেপ্টেম্বর বুধবার মরহুম হুমায়ূন কবীরের আত্মার মাগফেরাত কামনায় বাদ আছর শহরের চুড়িপট্টি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। একই সময় পার্শ্ববর্তী সম্প্রীতি কমিউনিটি সেন্টারে মহিলাদের জন্য মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাবান্ধা স্থলবন্দরে প্রথম ব্লাকস্টোন আমদানি

হরিপুরে জমি সংক্রান্ত সালিশে মারপিট, বৃদ্ধর মৃত্যু

বাংলা নববর্ষ উপলক্ষে মাটির তৈজসপত্র ও খেলনা তৈরিতে ব্যস্ত বীরগঞ্জের মৃৎশিল্পীরা

পীরগঞ্জে মেয়র পদে ৬জন,সংরক্ষিত মহিলা আসনে-১২জন ও সাধারন কাউন্সিলর ৩৩জন মনোনয়ন দাখিল

ঢিলেঢালা লকডাউনে অভিযান

ক্ষতিগ্রস্ত কৃষকদের সবজি এবং ধানের চারা বিনামূল্যে বিতরণ করবে হাবিপ্রবি

বীরগঞ্জে ঘন কুয়াশা ও তীব্র শীত  থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার

বীরগঞ্জে শ্বশুর বাড়িতে জামাইয়ের ঝু*লন্ত লা*শ

বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট

ঠাকুরগাঁওয়ে করোনার টিকা দেয়ার পর অসুস্থ শিশু, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়।