Thursday , 7 September 2023 | [bangla_date]

স্তন এবং জরায়ুর মুখে ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্তকরণ এবং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ শিক্ষা ব্যুরো অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্পনা মন্ত্রণালয়ের আয়োাজনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে স্তন এবং জরায়ুর মুখের ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্তকরণ এবং প্রতিরোধ বিষয়ক কর্মশালা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কনফারেন্স রুমে সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের উপস্থিতিতে দিনাজপুর সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ শরীফ এর সভাপতিত্বে কর্মশালায় দীর্ঘ আলোচনাতে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট (গাইনী) ডাঃ আশুতোষ দেব শর্মা বলেন প্রতি বছর ১৪,৮৩৬ জন মহিলা নতুনভাবে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরন করছেন ৭,১৪২ জন আর প্রতি বছর দেশে প্রায় ১২,০০০ মহিলা জরায়ু-মুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। জরায়ু ক্যান্সারের প্রতিরোধ হচ্ছে পূর্বে ভায়া পরীক্ষা করা। প্রতিরোধই হলো মূল মন্ত্র। সমাজে আশে পাশের মা-বোনদের এই বিষয়ে আলোকপাত করলে ফলপ্রসু তৈরি হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিরোধ গড়ে তুলা। এই জন্য নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।
ভিডিও প্রদর্শনের মাধ্যমে তথ্য ভিত্তিক আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ক্ওাসার আহম্মেদ। সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম সঞ্চালকের দায়িত্বে নিযুক্ত থাকেন।
মুক্ত আলোচনায় অংশগ্রহন করে বিভিন্ন প্রশ্নের আলোকপাত করেন সহকারি স্বাস্থ্য পরিদর্শক মোঃ জিল্লুর রহমান, সাহিদা বেগম, মোঃ আহসান হাবিব, দেলোয়ারা বেগম, আহমুদা বেগম, স্বাস্থ্য সহকারি হাবিবা খাতুন, মোঃ দেলোয়ার হোসেন সাইদি, আমিনা খাতুনসহ প্রমুখ।
উল্লেখ, গত ২৯.০৮.২০২৩ চিরিরবন্দর, ৩১.০৮.২০২৩ বীরগঞ্জ এবং ০৭.০৯.২০২৩ বিরলে স্তন এবং জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ এবং প্রতিরোধ বিষয়ক কর্মশালা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে ইজাব রাবেয়া মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের ৩৩৭জন দুস্থ’র মাঝে ঈদ উপহার বিতরণ…

বাঁচতে চায় বীরগঞ্জের শিশু বিন্দা সাহা

যুবলীগ দিনাজপুর জেলা শাখার ফ্রি চক্ষু ক্যাম্পসহ দিনব্যাপী কর্মসুচী

রাণীশংকৈলে ঋন না দেওয়ায় নারী কর্মি মারপিটের শিকার

বীরগঞ্জে লকডাউন বাস্তবায়ন করতে পুলিশের তৎপরতা অব্যাহত

এমপি পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

বীরগঞ্জে লিচু ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

সরকারের উন্নয়নের সাথে তৃণমৃল পর্যায়ে মানুষের অংশ গ্রহন বাড়াতে হবে ….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

ঠাকুরগাঁওয়ে শালী ধর্ষনের অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুড়ের মামলা — দুলাভাই আটক

চিরিরবন্দরে ইঁদুর নিধনে জনপ্রিয় হয়ে উঠছে বাঁশের ফাঁদ