Tuesday , 5 September 2023 | [bangla_date]

হরিপুরে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি মাঠে সাইকেলের হাট

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার যাদুরাণী উচ্চ বিদ্যালয় সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে বিদ্যালয় মাঠে সাইকেলের হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার মান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে অভিভাবক মহল।

মঙ্গলবার (৫সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় যাদুরাণী উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুল মাঠে বসানো হয়েছে সাইকেলের হাট। স্কুলের অফিস রুমসহ সব কয়েকটি ক্লাশ রুমের দরজায় ঝুলছে তালা। সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে বিদ্যালয় থেকে চলে গেছে শিক্ষকরা। এতে দিন দিন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান ব্যহত হচ্ছে। সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো মঙ্গলবার সকাল ৯ থেকে সকাল ১১ টা পর্যন্ত দুই ঘণ্টা চলে ক্লাশ।১১ টায় স্কুল ছুটি দিয়ে মাঠে বসানো হয় সাইকেলের হাট।

যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন,বাচ্চা কাচ্চারা হরিপুরে সাঁতার খেলতে গেছে। আজ বড় হাটের দিন বাচ্চারা স্কুলে আসতে পারে না। তাই সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত স্কুল চালায়। স্কুল মাঠে বাউন্ডারির মধ্যে সাইকেলের হাটের বিষয়ে আমি জানিনা। আমি অফিসের কাজে বাইরে আছি।

যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদ বলেন, স্কুল মাঠে সাইকেলের হাট কে বসিয়েছে সেটা তো আমি জানি না।

যাদুরাণী হাট ইজারাদার রাজীব হোসেন বলেন, স্কুল মাঠে সাইকেলের হাট বসানোর বিষয়টি আমার জানা নাই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা বলেন, বিষয়টি আমি অফিসের লোক মুখে শুনেছি। বিষয়টি আমি আগে শুনি কেনো এমন করলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র বৈধ ৪২জনের

বীরগঞ্জে জমে উঠেছে কাপড়ের বাজার

তেঁতুলিয়ায় ১১ গ্রাম হেরোইন ও ট্রাকসহ দুই যুবক আটক

জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তালেব নির্বাচিত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে হরিপুরে ১৬৪ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

শিক্ষক সম্মাননা পেলেন বীরগঞ্জের মতিউল ইসলাম

প্রথমবারের মতো তেঁতুলিয়ায় চাষ হচ্ছে সুপারফুড ‘চিয়া বীজ’

পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি

বীরগঞ্জে তীব্র গরম অতিষ্ঠ জনজীবন, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক

কাহারোলে আলোক ফাঁদ ব্যবহার কৃষকদের কাছে জনপ্রিয়