Saturday , 9 September 2023 | [bangla_date]

হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেটের উদ্দ্যোগে ঐতিহ্যবাহী ‘দধি-কাদো’ খেলা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ

দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের কাউগাঁ মোড় সংলগ্ন মৃত: হরিমনি দ্যাস্যা কর্তৃক প্রতিষ্ঠিত ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উপলক্ষে প্রতিবছরের মতো এবারেও পূজা অর্চনা ও ঐতিহ্যবাহী দধি-কাদো খেলা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।
রাজাপুকুর সত্য নারায়ণ ঠাঁকুর দেবোত্তর কমিটির সভাপতি ও সেবায়েত নবকুমার সাহার সভাপতিত্বে দধি-কাদো খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী রানা। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা শ্রী রনজিৎ কুমার রায়, শ্রী মোদন কুমার দাস, শ্রী জগদীশ চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার গণসংযোগ সম্পাদক কাশী কুমার দাস। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন কমিটির সহ সভাপতি টিটোন কুমার মহন্ত ও সঞ্জিব কুমার রায়।
প্রধান অতিথি ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মকছেদ আলী রানা বলেন রাজাপুকুর হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেটের যে প্রশাসনির জটিলতা রয়েছে তা নিস্পত্তি হলে আমি ব্যক্তিগত ভাবে সত্য নারায়ণ ঠাঁকুরের পাকা মন্দির নির্মাণ করার জন্য সহযোগিতা করবো। এছাড়া প্রতিবছর দধি-কাদো খেলা বড় আকারে যেন অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও আমি আর্থিক সহযোগিতা করে যাবো। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন এনজিও কর্মীর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আলো ছড়াচ্ছে শিক্ষিকা হিরামনি

তেতুলিয়ার শা লবহান হাটে ধানের শীষের জনসভা

আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি-২০২৫ বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তেঁতুলিয়ায় উচ্চ মূল্যের ফসল উৎপাদনে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আটোয়ারীতে রাধানগর ইউনিয়নের সামাজিক সুরক্ষা বেষ্টনীর সুফলভোগীদের নিয়ে মতবিনিময় সভা

বীরগঞ্জে বিদায় প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিককে রাজকীয় সংবর্ধনা

রাণীশংকৈলে সংবেদনশীল সভা

হাবিপ্রবিতে অনুষ্ঠিত আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়

বীরগঞ্জে মাদকসহ নারী গ্রেপ্তার