Monday , 11 September 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে সংঘর্ষ মামলায় বিএনপি নেতা বাদশা কারাগারে

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষের মামলায় বিএনপি নেতা আনিছুর রহমান ওরফে বাদশা চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্লাহর আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের ইন্সপেক্টর মো. রাজ্জাকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আনিসুর রহমান ওরফে বাদশা দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলাধীন ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
গত ১৯ জুলাই বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে নেতা-কর্মীদের সঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংঘর্ষ হয়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক সালাউদ্দিন কাদের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বাদশা চেয়ারম্যানসহ নয়জনের নাম উল্লেখসহ আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এ মামলায় তিনি এত দিন উচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশক্রমে ছয় সপ্তাহ পর আজ দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে স্মরণকালের ভয়াবহ ঠাণ্ডায় বিপর্যস্ত কৃষকদের জনজীবন !

পীরগঞ্জে মুজিবনগর দিবস পালিত

পঞ্চগড়ের দু’টি আসনে  ৪ জনের মনোনয়নপত্র বাতিল

পঞ্চগড়ের দু’টি আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

পরিবেশ ও পর্যটন শিল্পকে সমৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ

কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে-ডা: শফিকুল রহমান

দিনাজপুরে উত্তেজক সিরাপ, নকল বিড়ি ও কীটনাশক জব্দ করে ধ্বংশ এবং জরিমানা আদায়

কাহারােলে পারিবারিক কলহের কারনে স্ত্রীকে হত্যা করেছে ঘাতক স্বামী ও শাশুড়ি

বিরলে অপরুপ দৃশ্যে বিস্তৃত মাঠ জুড়ে বাতাসে দল খাচ্ছে হাজারো কৃষকের স্বপ্ন

উচ্চ মাধ্যমিকে পঞ্চগড়ে পাশের হার ৪৩.১৯ % জিপিএ-৫ ১১৩ জন, ৩ কলেজের কেউ পাস করেনি

এক যুগ পর অধ্যক্ষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি রাণীশংকৈল ডিগ্রি কলেজের