Monday , 11 September 2023 | [bangla_date]

হিলিতে রেলপথ অবরোধ, এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের অন্যতম রুট দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন। এ স্টেশন লাগোয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও দেশের দ্বিতীয় স্থলবন্দর রয়েছে। তবে দীর্ঘদিন ধরে স্টেশনটিতে স্টেশন মাস্টার ও ঢাকাগামী ট্রেনের স্টপেজ না থাকায় রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
রোববার সকাল ১০টা ১৫ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ১ ঘণ্টা ২০ মিনিট অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।
আগামী এক মাসের মধ্যে রেলওয়ে স্টেশনটির আধুনিকায়ন, ঢাকাগামী ট্রেনের স্টপেজ ও ভারত থেকে আমদানি করা পণ্য খালাস কার্যক্রমের অনুমতি না দিলে অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ করার ঘোষণা দেন স্থানীয়রা।
রেলপথ অবরোধ ও মানববন্ধনে অংশ নেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, হিলি নাগরিক কমিটি, শিক্ষার্থীসহ স্থানীয়রা।
মানববন্ধব চলাকালে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, হিলি নাগরিক উন্নয়ন কমিটির নেতা সাংবাদিক জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ অনেকে।
বক্তরা, হিলি রেলস্টেশনের আধুনিকায়নসহ এই রুটে চলাচলকারী সকল ট্রেন থামানোর দাবি জানান। পরে বেলা ১১ টায় হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। ১ ঘন্টা পর পার্বতীপুর-সান্তহার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিজয়ের ৫০ বছর পূর্তিতে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

নিজপাড়া -১ প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি,ভয়াবহ অগ্নিকান্ড

হরিপুর থানা পুলিশের বিরুদ্ধে মাদক ব‍্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ।।

পঞ্চগড়ে অজ্ঞাত রোগে চারটি গাভী হারানো শ্রমিক মজনু মিয়াকে গাভি উপহার দিলেন জেলা প্রশাসক

ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য পদ নির্ধারণ ও বেতন স্কেলে ৮ দফা দাবি !

প্রায় দুইশ বছরের ঐতিহ্য নিয়ে দিনাজপুরে ঐতিহ্যবাহী চরক পূজায় ভক্তদের মিলন মেলায় পরিনত

চীনের অর্থায়নে ১০০০ শষ্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালটি বোদায় স্থাপনের দাবীতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত

বেশি খেলে লাখ টাকা জরিমানা, খাদ্য সঙ্কট মোকাবিলায় অদ্ভূত নির্দেশ চীনে

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও মুঠোফোনে ভিডিও ধারনের সময় আটক-১ জন

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও মুঠোফোনে ভিডিও ধারনের সময় আটক-১ জন

রাণীশংকৈলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ