Saturday , 9 September 2023 | [bangla_date]

হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি

হাকিমপুর সংবাদদাতা \ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার একদিনে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। ৫৫টি ভারতীয় ট্রাকে ১৬ লক্ষ ৪১ হাজার ৩০০ কেজি পেঁয়াজ আমদানি হয়েছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় একদিনের ব্যবধানে খুচরা ও পাইকারী পর্যায়ে কেজি ৪ থেকে ৫ টাকা দাম কমেছে। সেই সাথে দেশীয় পেঁয়াজের দামও কেজিতে ১০টাকা কমেছে। দাম কমায় খুশী নিন্ম আয়ের মানুষ।
শুক্রবার হিলি খুচরা বাজার ঘুরে দেখা যায়, একদিন আগেও যে ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ কেজিতে ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছিল। তা এখন কেজিতে ৫ টাকা কমে ৪৮ টাকা থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। এবং নাসিক জাতের পেঁয়াজ ৬০ টাকা থেকে ৪ টাকা কমে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও দেশী পেঁয়াজ ৯৫ টাকা থেকে ১০ টাকা কমে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মোকারম হোসেন জানান,পাইকারী পর্যায়ে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজের দাম ৫ টাকা কমেছে। এবং দেশী পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে। ফলে আমরাও কম দামে কিনে কমদামে বিক্রি করছি।
হিলি স্থল বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান,গড়ে প্রতিদিন যেখানে ২৫টি থেকে ৩০টি ভারতীয় ট্রাকে ৭শ’থেকে ১ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানি হতো। সেখানে বৃহস্পতিবার ৫৫টি ভারতীয় ট্রাকে ১ হাজার ৬শ’ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ীতে অগ্নিকান্ডে ৮টি ঘর পুরে ছাই !

একটি প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে হত্যা করার জন্য যা যা দরকার ছিল তা করেছে স্বৈরাচার সরকার —-পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

দিনাজপুর সদরের ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ পরিদর্শনে সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক জেবুন নাহার

“হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত”

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

পীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

আলমারির নীচে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার এবং দুই মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার

মোল্লা আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার