Friday , 20 October 2023 | [bangla_date]

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলার পুরস্কার বিতরণ রাজশাহীকে ১-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায় আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলায় রাজশাহীর কিশোর ফুটবল একাডেমিকে ১-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঠাকুরগাঁওয়ের এসআরএফসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বালুবাড়ি একাদশ আয়োজিত ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি ও ঠাকুরগাঁওয়ের এসআরএফসি।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহŸায়ক মো. মোছাদ্দেক হুসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাবিপ্রবির সাবেক ভিসি মো. রুহুল আমিন, চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ¦ ওয়াহেদুল আলম আর্টিস্ট, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ সপু আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, চেম্বারের পরিচালকবৃন্দ, বালুবাড়ি একাদশের কর্মকর্তা ও হাজারো দর্শক।
প্রসঙ্গত, প্রয়াত আনোয়ারুল ইসলাম ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও একজন সমাজকর্মী। ২০১৮ সালের ১১ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁরই নামানুসারে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায়, বালুবাড়ি একাদশের আয়োজনে ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ফুটবল টুর্ণামেন্ট শুরু হয় ৩০ সেপ্টেম্বর শনিবার।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিদেশী সুস্বাদু আপেল চাষের সফলতা দিনাজপুরে, দেখাচ্ছে আগামী দিনের সোনালী স্বপ্ন

বীরগঞ্জে মরহুম মোজাহার আলী স্মৃতি স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা

প্রতিমা তৈরির কাজে অতিব্যস্ত বীরগঞ্জের মৃৎশিল্পীরা

৯৯৯ নম্বরে কল করে প্রাণে বাচঁলেন জিল্লুর

ঠাকুরগাঁওয়ে মরহুম এমপি খাদেমুল ইসলামের ছেলের উদ্যোগে কম্বল বিতরণ

বীরগঞ্জে মা ক্লিনিকের শুভ উদ্বোধন করলেন এমপি গোপাল

বিরামপুরে ৮ মাসের শিশু কোলে নিয়ে মায়ের দেয়াল লিখন

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ পৌর শহরে রাস্তা দখল করে বাড়ি নির্মাণ ৩০টি পরিবার ঘর বন্দি

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সাড়ে ৪ বছরের শিশু ধর্ষনের শিকার – ধর্ষক গ্রেফতার