Tuesday , 31 October 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নিখোজের ২১ দিনেও গৃহবধুর সন্ধান মিলেনি ।

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়ায় যমুনা রানী শর্মা (২৪) নামে এক গৃহবধু নিখোজের ২১ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি। এ ঘটনায় গত ১২ অক্টোবার তার স্বামী বিলাস চন্দ্র শীল ঠাকুরগাঁও সদর থানায় ৭৮৮ নং- সাধারণ ডায়েরী জমা করেন। সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ঐ গৃহবধু তার পুত্র সন্তান রাজ কুমার শর্মা (৬) কে নিয়ে চৌধুরীহাটের এনবিডিপি শিক্ষা নিকেতন কিন্টার গার্ডেন স্কুলে নিয়ে যান। স্কুল শেষে তার ছেলে একাই চৌধুরীহাটে অবস্থিত তার বাবার দোকানে যায়। তাকে তার মায়ের কথা জিজ্ঞেস করলে সে জানেনা বলে জানায়। পরে বিলাস তার ছেলেকে নিয়ে বাড়িতে গিয়ে দেখন তার স্ত্রী বাসায় নেই। আশপাশ, আত্মীয়-স্বজনদের বাসায় অনেক খোজাখুজির পরও ঐ গৃহবধুর কোন সন্ধায় পায়নি পরিবার।
বিলাস চন্দ্র শীল জানান, গত ৩ বছর পূর্বে তার স্ত্রী বাথরুমে গোসলের সময় পাশ্ববর্তী ভাড়াটিয়া মো: আলমগীর হোসেন (২৮) ও মো: জয়নাল হোসেন (৩০) নামে ২ যুবক মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারন করে। ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্লাকমেইল করে আসছিল। পরে বিষয়টি পরিবারের লোকজন জানার পর ঐ গৃহবধু বাদী হয়ে ২০২০ সালের ১৫ ডিসেম্বার বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন। তিনি বলেন, আমার স্ত্রীর মামলার জেরেই আসামীরা আমার স্ত্রীকে অপহরণ করতে পারে। ৩১ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত আমার স্ত্রীর কোন সন্ধান পাইনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাল টাকাসহ দুজনকে পুলিশে দিলো এলাকাবাসী

পবিত্র মাহে রমজান উপলক্ষে বোদা নগর কুমারী কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করলো ছাত্রদল

বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌর মেয়র, সকল কাউন্সিলর, ইউপি সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম

রাণীশংকৈলে মা মেয়ে সহ ঠাকুরগাওয়ে বজ্রপাতে ৩ জন নিহত

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন জালালি

পঞ্চগড়ে চক্ষু শিবির উদ্বোধন করলেন দেশবরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ

রানীশংকৈল প্রেসক্লাবে সাংবাদিক প্রয়াত পিতার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে ডবিি পুলশিরে অভযিানে ফন্সেডিলি সহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি ঘর পুড়ে ভুষ্মীভূত