Tuesday , 31 October 2023 | [bangla_date]

দিনাজপুরে কলেজ ছাত্রী মন্দিরা এক ঘণ্টার জন্য সমাজসেবা কর্মকর্তা

দিনাজপুর মহিলা কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী মন্দিরা রায় এক ঘণ্টার জন্য প্রতীকী সমাজসেবা কর্মকর্তা হয়েছেন।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ে এই প্রতীকী কর্মকর্তার দায়িত্ব পালন করেন ওই শিক্ষার্থী।
গার্লস টেকওভার প্রোগ্রামের আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের আয়োজনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম, মন্দিরা রায়, সংগঠনটির সভাপতি আকিফ রহমান, ডিস্ট্রিক্ট ভলেনটিয়ার আন্তিকা আহসান প্রমুখ।
এক ঘণ্টার কর্মকর্তা হওয়া মন্দিরা রায় বলেন, নারীরা এখন আর কোনও কিছুতেই পিছিয়ে নেই। অফিস, আদালত, মাঠেঘাটে সবখানেই সমানতালে উন্নয়ন কার্যক্রমে অবদান রাখছেন নারীরা। একটা সময় ছিল মেয়ে শিশুদেরকে তাচ্ছিল্য করা হতো, কিন্তু এখন আর তেমন নেই। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী। তিনি সফলভাবেই দেশ পরিচালনা করছেন। আমরা এখন প্রতিটি নারীই স্বপ্ন দেখি, নিজ পায়ে দাঁড়ানোর।
শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, প্রতীকী এই কর্মসূচি আমাকে ভালো লেগেছে। আমার এটি আনন্দের বিষয় যে আমার মাধ্যমে কর্মকর্তা হওয়ার জন্য স্বপ্ন দেখাতে পারছি। একদিন এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে। সেবার মাধ্যমে দেশে অবদান রাখবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঈদ উপলক্ষ্যে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

খানসামার আকাশে উড়ল এসএসসি পাস শিক্ষার্থীর তৈরি বিমান

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যেগে হত-দরিদ্রদের মধ্যে বিশুদ্ধ পানি নিশ্চিত করণ শীর্ষক বার্ষিক শিখন কর্মশালা

বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে দিনাজপুর শহরের ড্রেন ও ক্যানেল পরিস্কার ও খনন সংস্কারের উদ্বোধন

উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

বাবুল সভাপতি রানা সম্পাদক পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জনসংগঠন ও জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ষান্মাসিক সমন্বয় সভা

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

বীরগঞ্জে ৭৮ লাখ টাকা ব্যয়ে ড্রেনের কাজের উদ্বোধন

দিনাজপুরে বিশ^ চক্ষু দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও ফ্রি চক্ষু পরীক্ষা ক্যাম্প