Sunday , 29 October 2023 | [bangla_date]

দিনাজপুরে কাবাডি লীগ শুরু, ১৭টি ক্লাবের অংশগ্রহণ

দিনাজপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি লীগ-২০২৩ শুরু হয়েছে। এতে ৪টি গ্রæপে জেলার ১৭টি ক্লাব অংশ নিয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর বড় ময়দান স্পোর্টস ভিলেজ মাঠ প্রাঙ্গনে বেলুন-ফেস্টুন উড়িয়ে কাবাডি লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার এম এ কাদের।
এরপর আলোচনা সভায় তিনি বলেন, জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুরের গৌরব। এই গৌরব সারা দেশে ছড়িয়ে দিতে এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। পাশাপাশি মাদকের ভয়াল থাবা থেকে দুরে থাকতে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ক্রীড়াঙ্গনের পৃষ্ঠপোষক পরিবার। তাদের অনুকরন করে আমরা একটি সুন্দর জাতি গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই।
জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও কাবাডি উপ কমিটির আহবায়ক মো. কামরুজ্জামান, মিজানুর রহমান পাটোয়ারি বাবু, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, আনিস হোসেন দুলাল, সমীরণ ঘোষ, মো. আনোয়ারুল ইসলাম, জুলফিকার আলী, শাহীন পারভেজ, মোস্তাফিজুর রহমান দুলাল, আবু সামাদ মিঠুসহ খেলোয়াড়বৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমি দর্শক। সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব।
উদ্বোধনী খেলায় অংশ নেয় সাদা রঙের জার্সি পরিহিত মহিষকোঠা যুব সংঘ বনাম টিয়া রঙের জার্সি পরিহিত রসুলপুর মিলন ক্লাবের ছেলেরা। ৩০ মিনিটের নির্ধারিত খেলায় ৪৫-১৭ পয়েন্টে রসুলপুর মিলন ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয় মহিষকোঠা যুব সংঘ ।
খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও কাবাডি উপ কমিটির আহবায়ক মো. কামরুজ্জামান। তাকে সহযোগিতা করেন রেফারি মহসিন আলী, সামসুল হক, জালাল মিয়া, হাবিবুর রহমান, রাসেদুল ইসলাম মিন্টু ও শাহ আলম।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল বিকাল দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।
অংশগ্রহনকারী ৪টি ক্লাব হচ্ছে ‘ক’ গ্রæপে মহিষকোঠা যুব সংঘ, কাশিমপুর উদয়ন সমিত, দিনাজপুর কাবাডি একাডেম, রসুলপুর মিলন ক্লাব। ‘খ’ গ্রæপে দিনাজপুর কাবাডি কল্যাণ সংস্থা, ফুলতলা সমাজ উন্নয়ন ক্লাব, নবাবগঞ্জ কুশদহ ক্রীড়া ও পাঠাগার সমিতি, দিনাজপুর জেলা কাবাডি রেফারী সমিত। ‘গ’ গ্রæপে মহরমপুর শাপলা সমিতি, দিনাজপুর কাবাডি পরিষদ, শশরা হাজিপাড়া কাবাডি সমিতি, বিরল প্রত্যাশা সংঘ, কাশিমপুর উদমারী কাবাডি দল। ‘ঘ’ গ্রæপে কাশিমপুর দারুস সালাম দাখিল মাদ্রাসা, মহরমপুর যুব সংঘ, কাশিমপুর ক্রীড়া উন্নয়ন সমিতি, চিরিরবন্দ করঞ্জি বড়বাড়ি কাবাডি দল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিছানায় পড়ে থাকা গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বীরগঞ্জে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ি গ্রেফতার

বুধবার থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

প্রবীণ হিতৈষী সংঘ পরিদর্শণ কালে কেন্দ্রীয় মহাসচিব প্রবীণদের দাবী পূরণে ঢাকায় প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে বিশাল প্রবীণ মেলা হবে

‘মাদকে না বলি’ এই শ্লোগান নিয়ে সচেতনতামুলক সভা শুভসংঘের

নবাবগঞ্জে ট্রিপল হত্যা মামলার আসামী গ্রেফতার

রাণীশংকৈলে ১৫০ মন্ডপে সরস্বতী পুজা অনুষ্ঠিত !

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের মুৃত্য

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত