Sunday , 29 October 2023 | [bangla_date]

দিনাজপুরে বিউটিশিয়ানদের নিয়ে ১ম বারের মতো ব্রাইডাল কম্পিটিশন

দিনাজপুরে বিউটিশিয়ানদের নিয়ে ১ম বারের মতো ব্রাইডাল কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।
জেলার অর্ধশতাধিক প্রতিযোগী এই ব্রাইডাল কম্পিটিশনে অংশ গ্রহন করেন। প্রতিযোগীতায় প্রথম হন কাওসারা আফসানা মনি, ১ম রানার্সআপ হন জান্নাতুন খাতুন। এবং দ্বিতীয় রানার্স আপ হন জোতি সিং।
বিচারক হিসেবে ছিলেন খ্যাতিমান স্কিন বিশেষজ্ঞ ও বিউটি এক্সপার্ট মুন ভূইয়া ও বিউটি এক্সপার্ট নাজিয়াত নওরিন।
এর আগে প্রতিযোগিতায় অংশ নেয়া বিউটিশিয়ানদের হাতে সাজানো মডেলদের রেম্প শো অনুষ্ঠিত হয়।
শনিবার দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনাযতনে এটিএন বাংলা ও এটিএন নিউজ এর সহায়তায় হোয়াইট বাংলা আয়োজিত রিয়েলিটি শো বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ এই ব্রাইডাল কম্পিটিশনের আয়োজন করে।
টিম লিডার কনিকা রহমান পারুলের সভাপতিত্বে ব্রাইডাল কম্পিটিশনে প্রধান অতিথি ছিলেন বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিইও তূর্য নাসির, বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও আয়োজক কমিটির প্রধান তূর্য নাসির বলেন, আজকে যারা দিনাজপুরে বিজয়ী হয়েছেন তারা আগামীতে তাদের যোগ্যতায় জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। তাদেরকে আরো কাজে. প্রশিক্ষনে আরো বেশি আন্তরিকতায় কাজ করে যাওয়ার আহব্বান জানান।
তিনি বলেন ইতিমধ্যে প্রায় বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর মাধ্যমে দেশব্যাপী ৩০ হাজারের বেশি নারী ও বিউটিশিয়ান সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষনের আওতায় এসেছেন। প্রশিক্ষন নিয়ে নারীরা কর্মক্ষেত্রে এর প্রয়োগ করে নিজেদের স্বাবলম্বী করছে।এছাড়া অন্যান্য নারীদের অনুপ্রেরণা যোগাবে সেই সাবলম্বী নারীরা এমন আশা ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের কে.এস কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যোগদান

বিরামপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদা বৃদ্ধি ও পেশাগত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণে দিনাজপুরে আইডিইবি’র আহ্বান

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নবাগত ইউএনওকে অভিনন্দন জানালো মুক্তিযোদ্ধা সন্তানেরা

বীরগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে ডা-কাতির প্রস্তুতিকালে গণ-পি-টুনিতে কু-খ্যাত জালাল ডা-কাত আ-টক

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

রাণীশংকৈলে নবযোগদান শিক্ষকদের আয়োজনে ই্ফতার মাহফিল