Saturday , 28 October 2023 | [bangla_date]

দিনাজপুর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে প্রস্তুতিমূলক সভা

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন-১) জেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় ইউনিসেফ প্রতিনিধি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এর সহযোগিতায় আয়োজিত প্রস্তুতিমূলক সভার শুরুতে সভাপতির বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর পক্ষে স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও এডিসি জেনারেল দেবাশীষ চৌধুরী।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারজানা ফেরদৌস শিউলি এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নূর-এ-আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এম.এ কাদের, ডেপুটি সিভিল সার্জন ডা: এস.এম শরীফ, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোর্শারফ হোসেন, পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা, এক্সপ্রেস ইভেন্টস দিনাজপুরের সুপার ভাইজার মোঃ জুলফিকার আলী প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় দিনাজপুরের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বছর ঢাকাসহ দেশের সর্বত্র ডেঙ্গু রোগের সংক্রমন দেখা দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ইউনিসেফ এর সহযোগিতায় দেশের ৬৪ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন ও প্রচারাভিযান পরিচালনার উদ্যোগ গ্রহন করা হয়েছে। উক্ত কর্মসূচীর আওতায় আগামী ২৯ অক্টোবর হতে ৪ নভেম্বর-২০২৩ইং পর্যন্ত জেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানসহ সপ্তাহব্যাপী জেলার সর্বত্র ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হবে। পরিচ্ছন্নতা অভিযানে জেলার হাট, স্পর্টসমূহে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও নিমূলসহ ঘর-বাড়ী ও প্রতিষ্ঠান পরিদর্শন করে সকলকে সচেতন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিসিএস শিক্ষা ক্যাডারদের বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের ৩ দিনের কর্মবিরতি পালন

আটোয়ারীতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নূরকে গ্রেফতারের দাবিতে ঘোড়াঘাটে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বরই চাষে কৃষকের ভাগ্য বদল

দিনাজপুর জেলা বিএনপির রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচির উদ্যোগে পৌরসভার ১২ ওয়ার্ড ও সদর উপজেলার ১০ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মিলন মেলা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বেসিক ফর গার্লস প্রজেক্টের ৭টি স্কুল ওয়াশ বøক এবং কমন রুমের উদ্বোধন

বীরগঞ্জে মোহাম্মদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহীদুল্লাহ হক এর সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে পেট্রোল-ডিজেল সংকট

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী পালিত

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি