Friday , 20 October 2023 | [bangla_date]

পঞ্চগড়ে ৭৫তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি\‘সমৃদ্ধ জীবনের জন্য স্মার্ট ক্রেডিট ইউনিয়ন’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে ৭৫তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন করা হয়েছে। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ-কাল্ব এর সহযোগিতায় পঞ্চগড় ক্লাস্টারভ‚ক্ত ক্রেডিট ইউনিয়নসমূহ র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন। বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-কাল্ব এর সেক্রেটারী মফিজল হক, সাবেক সেক্রেটারী জহিরুল ইসলাম জহির, পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের ভাইস চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলা কাল্ব চেয়ারম্যান খালেদা বেগম লিপি, সেক্রেটারী ইউসুফ আলী খান, ব্রাদার্স কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান জুবায়ের রহমান বাপ্পী, বোদা কাল্ব এর চেয়ারম্যান আপেল মাহমুদ, তেঁতুলিয়া উপজেলা কাল্ব এর সেক্রেটারী মাসুদ আল করিম সরকার প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রবিদাস ফোরাম ( বি.আর.এফ) সমন্বয় সংগঠনের আলোচনা সভা ও কমিটির গঠন

বীরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একজন আহত

পঞ্চগড়ে শিক্ষকের উপর হামলার বিচার চেয়ে শিক্ষকদের মানববন্ধন

বীরগঞ্জে উত্তর দেউলী রাধাগোবিন্দ মন্দিরের প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১, আটক

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —–হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে আদালতের আদেশকে অমান্য করে গোডাউন ঘর নির্মাণ

রামনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে নগদ আর্থিক অনুদান ও ঢেউটিন প্রদান

বালিয়াডাঙ্গীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে বেসিক ফর গার্লস প্রকল্পের আওতায় বিদ্যালয়ে ৫ চেম্বার বিশিষ্ট ওয়াশ বøক নির্মাণের উদ্বোধন