Wednesday , 4 October 2023 | [bangla_date]

পার্বতীপুরে আওয়ামী লীগের নারী সমাবেশ

পার্বতীপুর প্রতিনিধি\ জাগো বাহে কোন্ঠে সবায়, শেখ হাসিনার সরকার বার বার দরকার। উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা, আগামীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় পার্বতীপুর পৌরসভার অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কয়েক হাজার নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। নারী সমাবেশে সভাপতিত্ব করেন-পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: হাফিজুল ইসলাম প্রামাণিক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন। নারী সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কাঁচা মরিচের কেজি ২০০

সেতাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহের উদ্বোধন

ছাত্রীনিবাস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীলঙ্কাকে ১২ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

দিনাজপুরে বীরগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় বিএনপির চেয়ারমার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মাহফিল

আটোয়ারীতে দৈনিক করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিনাজপুরে কারিগরী প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র বিতরণ

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

পঞ্চগড় ডেইরি হাব’র যাত্রা শুরু