Thursday , 19 October 2023 | [bangla_date]

পীরগঞ্জে গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গেপ্তার

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক কেজি দুই’শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বৈরচুনা বাসিরপাড়া থেকে মাদক সহ তাকে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আটটার দিকে উপজেলা বৈরচুনা বাসিরপাড়ায় মৃত জনাব আলীর ছেলে তরিকুলের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তরিকুল সাদা রঙের একটি পালাস্টিকের বস্তা তার গোয়াল ঘড়ে ফেলে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঐ বস্তায় ৭’শ গ্রাম শুকনা পাওয়া যায়। এ সময় তরিকুলের স্ত্রী নাসরিন বেগম শিরিনও পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে আটক করা হয়। পরে শয়ন ঘড় তল্লাসী করে বিছানার তোষকের নীচ থেকে আরো ৫’শ গ্রাম শুকনা গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১০ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, আটক নারী মাদক ব্যবসায়ী ও তার স্বামীর বিরেিদ্ধ থানার মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঐ নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মনোরঞ্জন শীল গোপাল এমপি শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক কেন্দ্রে একীভূত হতে হবে

পীরগঞ্জে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে কমলা-মাল্টার পর এবার আপেল চাষের উজ্জল সম্ভাবনা

পীরগঞ্জ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নৌকায় ভোট দিয়ে জনগণ প্রমাণ করবে তারা উন্নয়নের পক্ষেই আছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘুষের অভিযোগে স্যানিটারি ইন্সপেক্টরের বদলি বাতিল, তদন্তে তিন সদস্যের কমিটি

রাজবাটী গর্ভেশ্বরী শ্মশান ঘাট ও কালী মন্দিরের গাইডওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে পাথর কুড়াতে গিয়ে ট্রাক্টরচাপায় শিশু নিহত

বীরগঞ্জে হবিবর রহমান স্মৃতি রোগ প্রতিরোধ গবেষণা কেন্দ্র উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বীজ উৎপাদন কেন্দ্রে পরিবহন ঠিকাদার নিয়োগে অনিয়ম !