Saturday , 21 October 2023 | [bangla_date]

পুলহাট রাধাকৃষ্ণ ঠাকুর বিগ্রহ মন্দিরে শাড়ি বিতরণকালে স্বরূপ বকসী বাচ্চু

পুলহাট রাধাকৃষ্ণ ঠাকুর বিগ্রহ মন্দিরে শাড়ি বিতরণকালে স্বরূপ বকসী বাচ্চু
সাম্প্রদায়িক সম্প্রীতি’র বন্ধন অটুট রাখতে সবাইকে
পূজার আনন্দ ভাগ করে নিতে হবে
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, বাঙ্গালী সংস্কৃতিতে দূর্গা পূজা যুগ যুগ ধরে সর্বাজনীন হয়ে আসছে। এই পূজার আনন্দ যেন অটুট থাকে তার জন্য রনজিৎ কুমার দাস এর পরিবারের পক্ষ থেকে প্রতিবছর অসহায় দরিদ্রদের বস্ত্র বিতরণ করে আসছে। সম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে পূজার আনন্দ ভাগ করে নিতে হবে।
শনিবার দিনাজপুর শহরের পুলহাটস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ ঠাকুর বিগ্রহ মন্দির এর আয়োজনে শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারেও “স্বর্গীয় সূর্য কুমার দাস, স্বর্গীয় মাতা ল²ী রানী দাস ও স্বর্গীয় সন্দীপ কুমার দাস (দীপ) এর স্মরণে হত দরিদ্র নর- নারীদের মাঝে বস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক গৌরঙ্গ রায়। এসময় রনজিৎ কুমার দাসের ভাই রাজু কুমার দাস, রাজা কুমার দাস, জামাই রঞ্জন কুমার চক্রবর্তী, বোন পাপড়ি দাস, দিপীকা চক্রবর্তীসহ পরিবারের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সম্মেলনে অসহায় নারী‘র অভিযোগ পৌর কাউন্সিল‘র নেতৃত্বে মালামালসহ দোকানঘর দখল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী স্বাস্থ্যকমপ্লেক্সে বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগের অভিযোগ উঠেছে

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পানি দিবস পালিত

জাতীয় মৎস্য সপ্তাহ।। পঞ্চগড়ে তিন মৎসচাষীকে পুরস্কার।।

ঠাকুরগাঁওয়ে খাস জমিতে ভূমিহীনদের প্রবেশাধিকার বিষয়ক মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই হচ্ছে পশু জবাই

সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

টেক্সাসে বাংলাদেশি পরিবারের ছয় সদস্যের লাশ উদ্ধার

পঞ্চগড়ে তিন সপ্তাহের ব্যবধানে  একই পরিবারের ৩ জনের মৃত্যু

পঞ্চগড়ে তিন সপ্তাহের ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ছাত্রলীগ সভাপতি সাদ্দামের সুস্থতা কামনায় পঞ্চগড়ে মসজিদে বিশেষ দোয়া