Friday , 20 October 2023 | [bangla_date]

প্রথমবারের মত পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রথম বারের মত মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকালে পীরগঞ্জ সরকারী কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ। এ সময় সাবেক এমপি জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ারা বুলবুল, ভাইস চেয়াম্যান ভারতী রানী রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, আ’লীগ নেতা হারুন, পৌর মহিলা আওয়ালীগের সাধারণ সম্পাদক কাজী সোনিয়া, উপ প্রচার সম্পাদক মোঃ সবুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আবু তাহের মোঃ বদরুল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ঠাকুরগাঁও এম সি এল ফুটবল একাডেমি ৪-০ গোলে দিনাজপুরের শামস অপটিক্যাল ফুটবল টিমকে পরাজিত করে।
মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক জানান, প্রভাতী ফুটবল টিমের উদ্যোগে টুর্নামেন্টে ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফারী জেলার ৮টি দল অংশ নিবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আমদানি রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নানা সমস্যা নিয়ে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে যৌথ বৈঠক

খানসামা থানায় নতুন ওসি’র যোগদান

নিখোঁজ হওয়ার একদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরসহ উত্তরের কয়েক জেলায় হেমন্তের শুরুতে শীতের আমেজ

প্রচন্ড তাপদাহে পুড়ছে পঞ্চগড়সহ উত্তরের সমতলের চা চলতি মৌসূমে চা উৎপাদন বিপর্যয় নেমে আসতে পারে

স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক এমপি প্রয়াত জননেতা এম আব্দুর রহিম এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

দিনাজপুরে গভীর রাতে শীতবস্ত্র বিতরণ

আদর্শ মহাবিদ্যালয়ে ‘বাইতুল আকসা জামে মসজিদ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন

বোদায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে গ্রাম পুলিশের বিক্ষোভ ও মানববন্ধন