Saturday , 28 October 2023 | [bangla_date]

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

স্টাফ রির্পোটার ঃ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়লি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল,হরিপুর,বালিয়াডাঙ্গী সম্মিলিত ওলামা পরিষদ।
শনিবার (২৮অক্টোবর) পৌর শহরের মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজ মাঠে শেষ হয়। সেখানে সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মাও. আব্দুল মজিদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত ওলামা পরিষদের সম্পাদক মাও. শামসুদ্দীন, মাও.নুরুজাম্মন, মাও,রাজেকুল ইসলাম, তমিজ উদ্দীন, আঃ আলিম,আসলাম,আঃমানিক, অধ্যক্ষ মাওলানা মাসউদ আলম, মাও.হারুন অর রশিদ প্রমুখ।।
এ সময় বক্তরা ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়লি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়লি হামলা বন্ধেরও আহ্বান ও ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ঠ্রের স্বীকৃতি সহ ৭ দফা দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে আশান্বিত করেছেন’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

যুক্তরাষ্ট্র-নিউইয়র্ক দিনাজপুর জেলা সমিতি কর্তৃক শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করলেন ইউএনও

দিনাজপুর সদর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

ফুলবাড়ীতে ২০১ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা শুরু

পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

বিরলে অপরুপ দৃশ্যে বিস্তৃত মাঠ জুড়ে বাতাসে দল খাচ্ছে হাজারো কৃষকের স্বপ্ন

বীরগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের পক্ষে ঈদ উপহার বিতরণ