Sunday , 22 October 2023 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে মসজিদের উন্নয়ন কাজে অর্থ অনুদান

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় একটি মসজিদের উন্নয়ন কাজের জন্য ২ লক্ষ ১০ হাজার টাকার অনুদান হস্তান্তর করা হয়েছে।

রোববার সকালে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলসারা জামে মসজিদে মসজিদ কমিটির হাতে এই অনুদান তুলে দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আল আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি বিশেষ বরাদ্দ থেকে এই অনুদান দেয়া হয়।

এসময় সরকারের উন্নয় তুলে ধরে আওয়ামী লীগ নেতা সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হলো জনগণের সরকার। তিনি ক্ষমতায় থাকলে কারও কোনো দুর্দশা থাকবে না। আমরা যত উন্নয়নমূলক কাজ করছি সব শেখ হাসিনার জন্যই করতে পারছি। বয়স্ক ভাতা,বিধবা ভাতা,স্বামী নিগৃহীতা ভাতা,প্রতিবন্ধী ভাতাসহ চেয়ারম্যানের মাধ্যমে যে সকল ভাতা আপনারা পান সবই শেখ হাসিনা দেন।

এখন দেয়ার পালা আপনাদের,তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো সকলে নৌকায় ভোট দেবেনে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই যে সুবিধা পাচ্ছেন তা আরো বেশি বাড়বে।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন চাবি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক শান্তি সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে লাগামহীন পেঁয়াজের দাম

ইএসডিও’র নির্বাহী পরিচালক জামানের পিতার ইন্তেকাল !

কিডনি বিকল হওয়ায় পত্রিকা হকার ইদ্রিস আলীকে ঈদসামগ্রী ও অর্থ প্রদান

ঠাকুরগাঁও-১ আসন রমেশ চন্দ্র সেনের নৌকার বিপক্ষে লড়বেন তাহমিনা আক্তার মোল্লা !

ঠাকুরগাঁওয়ে “নিউরন ডায়াগনস্টিক সেন্টারের” উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক মুহ.সাদেক কুরাইশী

বীরগঞ্জে ৪২১ বছরের পুরনো ঐতিহাসিক ঈদগাহ, মসজিদ কালের সাক্ষী

প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা

পঞ্চগড়ে তিন মাসে এক লাখ ২৬ হাজার মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী কিনতে পারবে

মধ্যপাড়ার রেল চুরির ঘটনায় পশ্চিম রেলে  তোলপাড় \ দু’টি তদন্ত কমিটি গঠন

মধ্যপাড়ার রেল চুরির ঘটনায় পশ্চিম রেলে তোলপাড় \ দু’টি তদন্ত কমিটি গঠন

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী মাসুদের বিরুদ্ধে আদালতে মামলা