Wednesday , 25 October 2023 | [bangla_date]

বিএনপির মহাসমাবেশে দিনাজপুর থেকে যোগ দেবেন ১৪/১৫ হাজার নেতাকর্মী

বিএনপির মহাসমাবেশে দিনাজপুর থেকে  যোগ দেবেন ১৪/১৫ হাজার নেতাকর্মী

রাজধানী ঢাকায় বিএনপির আগামী ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে দিনাজপুর থেকে দলটির কমপক্ষে ১৪/১৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এরই মধ্যে অনেকে ঢাকায় চলে গেছেন, কেউ যাচ্ছেন কিংবা আগামীকাল কেউ যাবেন। ঢাকায় তারা যেন আত্মীয়-স্বজনদের বাড়িতে থাকবেন-এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা যায়।
এব্যাপারে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এড. মোফাজ্জল হোসেন দুলাল জানান, দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় বিএনপির ২৩টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে ৫০০জন করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় যাবেন। সবমিলিয়ে যার সংখ্যা কমপক্ষে ১৪/ ১৫ হাজার হবে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত যারা ঢাকায় গেছেন বা যাচ্ছেন তারা কোনও ধরনের সমস্যায় পড়েননি। কিংবা হোটেল-মোটেলে থাকাতেও কোন বাধা-বিপত্তির সম্মুখীন হননি এখনও। তবে বেশিরভাগ নেতা-কর্মী আজ বৃহস্পতিবার অথবা কাল শুক্রবার যাবেন।
এদিকে, একটি সূত্র জানায়, বিএনপির ইউনিটের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক যে কেউ একজন ঢাকায় যাবেন। অপরজন এলাকাতেই থাকবেন। যাতে কোনও ধরনের নির্দেশ এলে এলাকা থেকে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সেই হিসেবেই ইউনিট থেকে সিদ্ধান্ত অনুযায়ী একজন নেতা ঢাকায় যাবেন।
আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত

হরিপুরে কৃষক হত্যা দিবস পালিত

হরিপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এ দেশ হবে উন্নত দেশ -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে কয়েকদিনের টানা বর্ষণে আগাম শীতকালীন সবজিসহ ফসলের ক্ষতির আশংকা \ রাস্তাসহ নি¤œাঞ্চলের বাড়ী-ঘরে পানি

হরিপুরে আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে নববধূদের ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব,

প্রেমের টানে অষ্ট্রিয়ান প্রেমিক অ্যাড্রিয়ান বারিসো নিরা দিনাজপুরে \ অতঃপর বিয়ে

পীরগঞ্জে অভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তেতুলিয়ায় ২৫৮টি গাছ সস্তা দরে বিক্রি