Wednesday , 25 October 2023 | [bangla_date]

বিরলে ৫৮০বোতল এমকেডিলসহ মাদককারবারি আটক

দিনাজপুরে ৫৮০বোতল এমকেডিলসহ মাদক কারবারি কারুজ্জামান রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩সদস্যরা। এমকেডিলগুলোর আনুমানিক মূল্য ১১লক্ষ ৬০ ষাট হাজার টাকা।
মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুরের বিরল সড়কে রোবাস্ট পেট্রোল টহল ও চেকপোষ্ট করাকালে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন তারা। এসময় সন্দেহজনক মোটরসাইকেল চালককে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেলের সিটে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় বস্তার মধ্যে রক্ষিত ৫৮০ বোতল এমকেডিল উদ্ধার করা হয়।
আটক কারুজ্জামান রাসেল দিনাজপুর শহরের রামনগর এলাকার মৃত হুমায়ুন রেজা ও লুৎফা বেগমের ছেলে।
এদিকে, গ্রেফতারকালে আসামীর সঙ্গে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল মামলার আলামত হিসেবে জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিরল থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
র‌্যাব-১৩ দিনাজপুর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এর সত্যতা নিশ্চিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে এমকেডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরল থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অনাহার-অর্ধাহারে চলছে মৃৎশিল্পীদের জীবন

দিনাজপুর যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

দিনাজপুর যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

রাণীশংকৈলে সংসদীয় পর্যায়ে ভূমি অধিকার বিষয়ক জনসমাবেশ

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় পরিচিতি কৃষি অফিসার হিসাবে

খানসামায় চুরি যাওয়া গরু উদ্ধার, আটক ১

ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি  লিঃ’র বার্ষিক সাধারণ সভা

ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ’র বার্ষিক সাধারণ সভা

বোচাগঞ্জে একমি গার্মেন্টসের প্রশিক্ষন কেন্দ্র উদ্বোধন

আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের  অধিনে বৃত্তি পরীক্ষা শুরু

আটোয়ারীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের অধিনে বৃত্তি পরীক্ষা শুরু

বিরলে বিএনপি’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী আসলাম বিপুল ভোটে জয়ী