Tuesday , 24 October 2023 | [bangla_date]

বীরগঞ্জে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই ভাইয়ের মৃত্যু মনোরঞ্জন শীল গোপাল এমপির শোক প্রকাশ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপরের বীরগঞ্জে বেলুনে গ্যাস ঢুকানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ সীমান্ত পাল (১৭) ও প্রসেনজিৎ পাল (১২) দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নিখিল পালের বাসায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিখিল পালের ছেলে সিমান্ত পাল ও প্রতাব চন্দ্র পালের ছেলে প্রসেনজিৎ পাল।
এলাকাবাসী জানায়, সীমান্ত পালের বাবা নিখিল পাল গ্যাস বেলুন এর ব্যবসা করেন। নিখিলপাল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এসব গ্যাস বেলুন বিক্রি করতো। যে নিখিল পাল বেশ কিছুদিন থেকে অসুস্থ থাকায় তার ছেলে সীমান্ত পাল এসব গ্যাস বেলুন বিক্রি করতো এবং তা দিয়েই তাদের সংসার চলতো। সোমবার রাতে নিখিল এর বাসায় বেলুনে গ্যাস ঢুকাচ্ছিলেন সিমান্ত পাল ও প্রসেনজিৎ পাল। এসময় সিলিন্ডার বিকট শব্দে বিষ্ফোরণ হলে গুরুতর আহত হন দুই ভাই। গ্যাসের তেজস্ক্রিয়ায় পুড়ে ছিন্নভিন্ন হয়ে যায় প্রসেনজিৎ চন্দ্র পাল ও সীমান্ত চন্দ্র পালের দেহের বিভিন্ন অংশ।
এলাকাবাসী আহত দুই ভাইকে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন। নিহত দুই ভাই ভাতগাঁও শিক্ষা নিকেতনে ছাত্র ছিলেন।
এদিকে ঘটনা জানতে পেরে নিহতদের প্রতি শোক জানিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাসায় যান দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. খোদাদাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাজকুমার বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় এমপি গোপাল নিহতের পরিবারকে নগদ অর্থ সহায়তা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত সীমানা প্রাচীরে এখন সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র

স্বল্প আয়ের মানুষের ভরসা কাটা আলু

হরিপুর থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান

আখ সরবরাহের সিরিয়াল নিয়ে বিতন্ডার জেরে ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর চালকের মৃত্যু, আটক-২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

দিনাজপুরে হত্যা মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে দুস্থ নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

খাদ্য বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

খাদ্য বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

বীরগঞ্জে ট্রাক চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত