Monday , 2 October 2023 | [bangla_date]

বীরগঞ্জ পৌরশহরে বেদে কন্যাদের উৎপাতে অতিষ্ঠ মানুষ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: সোমবার (২ অক্টোবর -২০২৩) দুপুরে ব্যস্ততম দিনাজপুরের বীরগঞ্জের ঢাকা-পঞ্চগড় মহাসড়ক এবং পৌর শহরে বেদে কন্যাদের উৎপাতে অতিষ্ঠ শহরের মানুষ। যাযাবর তথা বেদে সম্প্রদায়ের এসব নারী সদস্যদের অশ্লীল ও আতঙ্কিত আচরণে রীতিমত ভীতি ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। গত কয়েকদিন ধরে বীরগঞ্জ পৌরহরের ঢেপা নদী সংলগ্ন ব্রিজ এর পাশের কোনোমতে জায়গায় বসবাসরত এইসব বেদে সম্প্রদায়রা কয়েক দিন ধরে এদের পেটের ক্ষুধা মেটাবে অমানবিক চাঁদাবাজীতে অতিষ্ঠ নগর জীবন।

সরেজমিনে দেখা গেছে, বিগত কয়েক বছর ধরেই শহরে বেদে সম্প্রদায়ের ‘টাকা দে কিছু কিনে খাবো’ ধরণের চাঁদাবাজী চলে আসছে। নির্দিষ্ট কোন কাজ না থাকায় মানবিক কারণে এদের টাকাও দিয়ে থাকে শহরে আসা মানুষ। তবে সাম্প্রতিক সময়ে এদের টাকা চাওয়ার ধরণ পাল্টে এক প্রকার তা চাঁদাবাজীতে পরিণত হয়েছে। শহরের ব্যস্ততম ও জনবহুল জায়গাগুলোতে এরা দল বেঁধে হাতে সাপের বাক্স নিয়ে ঘোরাফেরা করে।

সুযোগ বুঝে সাপের ভয় দেখিয়ে আদায় করছে টাকা। আবার চাহিদমত টাকা না পেলে শারীরিক অশ্লীলতাও করছে বলে অভিযোগ রয়েছে। অনেক সময় মহিলা ও শিশু দেখলেই এদের আগ্রাসী মনোভাব আরও প্রকোট হয়। সাপের ভয় দেখিয়ে বা শিশুকে কাছে নিয়ে জোর করেই টাকা আদায় করে এরা। আবার অনেক সময় মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া যায় এদের বিরুদ্ধে।

দল বেঁধে ঘোরাফেরা করায় সন্মানের ভয়ে অনেকে এদের কোন কার্যাকলাপে তেমন প্রতিবাদ না করে নিরুপায় হয়ে এদের কাছে জিম্মি হয়ে যায়। সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন বলে এদের সাথে কেউ লাগতেও যায় না। সবমিলে সুযোগ বুঝেই এরা অবাধে শহরে ঘুরে টাকা আদায়ের নামে হয়রানি করছে সাধারণ মানুষকে।

এদের অশ্লীল অঙ্গাভঙ্গি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের কৌশলে পরিবার ও শিশু নিয়ে শহরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরবাসী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিকদের নিয়ে মধ্যাহ্ন ভোজর ও চারা বিতরণ

ডিবির অভিযানে তেঁতুলিয়ায় ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবসটির স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতিসৌধ জাদুঘর আড়াই বছরেও চালু হয়নি

দিনাজপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আদর্শ মহাবিদ্যালয়ে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল

বীরগঞ্জে নকল বিড়ি জব্দসহ ধ্বংস এবং চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

পীরগঞ্জে প্যানেল মেয়রের অপসারণ দাবী

টিফিনের টাকা বাঁচিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে রঙিন মাছ চাষে সফল মর্তুজা !

দিনাজপুরে আইএসপিএবি-এর জেলা আহবায়ক কমিটি গঠন