Sunday , 22 October 2023 | [bangla_date]

রাণীশংকৈলে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা

রাণীশংকৈলে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা

রাণীশংখৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌর শহরে গতকাল
রোববার দুই আলু ব্যবসায়ীকে আলু বেশি দামে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাণীশংকৈল পৌর শহরের
শিবদিঘী বাজারে আলু ব্যবসায়ী আইনুল হক ও রফিকুল ইসলাম সরকারী নির্ধারিত
দর উপেক্ষা করে ৪৪ টাকা কেজিতে পাইকারী আলু বিক্রি করার অপরাধে উপজেলা
নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনে এ
অর্থ দন্ড প্রদান করেন।
রাণীশংকৈলে নিলাম ছাড়াই গাছ বিক্রি দিলেন প্রধান শিক্ষিকা
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার সন্ধারই সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের চারটি গাছ নিলাম ছাড়াই বিক্রি করার অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে কোন ধরনের নিলাম আহবান ছাড়াই বিদ্যালয় বন্ধের দিন গতকাল
রোববার এ গাছগুলো কেটে বিক্রি দিয়েছেন প্রধান শিক্ষিকা রহিমা খাতুন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের
কাজ চলছে।তার পাশেই কয়েকজন শ্রমিক গাছুগলো কেটে ভাগ ভাগ করে রাখছেন।

ওই শ্রমিকদের মধ্যে একজন এরশাদ আলী তাকে জিজ্ঞেস করতেই তিনি বলে উঠেন
১টি কাঠাঁল, ২টি মেহগণি ও ১টি পাকড় গাছ কাটা হয়েছে। এ গাছগুলো প্রধান
শিক্ষিকা ২ হাজার পাঁচশত টাকায় বিক্রি করে দিয়েছেন। এরশাদ আলী জানান,
তিনিই এ গাছগুলো কিনে নিয়েছেন।
এ প্রসঙ্গে বক্তব্য নিতে প্রধান শিক্ষিকা রহিমা খাতুনের মুঠোফোনে একাধিকবার ফোন
দিলেও তিনি তাতে সাড়া দেননি।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন বলেন, পূর্ব অনুমতি ছাড়া গাছ
কাটা যাবে না। ওই বিদ্যালয়ের গাছ কাটা হচ্ছে তা জানা নেই্।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, নিলাম ছাড়া গাছ
কাটা যাবে না। বিষয়টি দেখা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ট্রেইনিং

পীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানববন্ধন

হরিপুরে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন

পীরগঞ্জ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনলাইনে ভূয়া পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত প্রতারনায় আটক-১

জেলার সার্বিক সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাই — রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসক

পীরগঞ্জে ধান রোপন নিয়ে মারামারি ।। তীর বিদ্ধ হয়ে দুই জন হাসপাতালে

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে- ঠাকুরগাঁও আওয়ামীলীগের সম্প্রীতির সমাবেশ

প্রেমের টানে মিশরী তরুনী বীরগঞ্জের গৃহবধু

পল্লীশ্রী’র উদ্দ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের সভায় বক্তারা নারী নির্যাতনের যুগান্তকারী প্রতিবাদী ঘটনাকে স্মরণীয় করতে ইয়াসমিন ট্রাজেডি দিবস পালিত