Saturday , 21 October 2023 | [bangla_date]

স্কুল ব্যাংকিং কনফারেন্স এর উদ্বোধন অনুষ্ঠানে আনোয়ারুল ইসলাম স্কুল শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়তে স্কুল ব্যাংকিং যথেষ্ট অবদান রাখবে

স্কুল ব্যাংকিং কনফারেন্স এর উদ্বোধন অনুষ্ঠানে আনোয়ারুল ইসলাম
স্কুল শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস
গড়তে স্কুল ব্যাংকিং যথেষ্ট অবদান রাখবে
বাংলাদেশ ব্যাংক, রংপুর এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বলেছেন, সঞ্চয়ের মাধ্যমে স্কুল ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক তথা ব্যাংকিং কর্মকান্ডে অংশগ্রহনের মাধ্যমে দেশের আর্থিক অন্তরভুক্তি বৃদ্ধি এবং স্কুল শিক্ষার্থীকে আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তির সাথে সম্পৃক্ত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা সৃষ্টি করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে স্কুল ব্যাংকিং প্রচলন করার জন্য সব তফসিলী ব্যাংকে পরামর্শ প্রদান করে। এরই ধারাবাহিকতায় অধিকাংশ তফসিলী ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করেছে এবং স্কুল ব্যাংকিং কার্যক্রমে ব্যাংক গুলো ইতোমধ্যে উল্লেখ্যযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমার বিশ^াস স্কুল শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়তে স্কুল ব্যাংকিং যথেষ্ট অবদান রাখবে।
শনিবার লিড ব্যাংক জনতা ব্যাংক পিএলসি দিনাজপুর এরিয়া অফিসের সহযোগিতায় দিনাজপুর জেলায় সকল তফসিলী ব্যাংকের সমন্বয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জনতা ব্যাংক পিএলসি রংপুর বিভাগের মহা-ব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান আকন্দ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি দিনাজপুর এরিয়ার ডিজিএম মোঃ গোলাম ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রমজান বাহার, সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস দিনাজপুরের জেনারেল ম্যানেজার মোঃ শাহ্ জাহান, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার যুগ্ম পরিচালক এসএম জুবায়ের হোসেন ও দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন ও ইসলামি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ হাসানুজ্জামান। সভার শুরুতে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদন মূলক “পুতুল নাচ” প্রদর্শিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে অবৈধ দখলকৃত খাস জমির ধান কর্তন করলেন উপজেলা প্রশাসন

দিনাজপুরে ভোক্তা আইনে চারটি হোটেলকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে একই কর্মকর্তা জমি নিবন্ধনের ৬ টি অফিসের কাজ করছেন

বোদায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের  চেষ্টা থানায় মামলা দায়ের

বোদায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা থানায় মামলা দায়ের

সুন্দর পরিবেশ গড়তে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

একমাত্র জননেত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুরে হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম

বীরগঞ্জে অভিমান করে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী গলায় ফাঁস আত্মহত্যা

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে কাহিল উত্তরের তেঁতুলিয়া

স্বাধীনতা সংগ্রামের সনদপত্র পেলেও মুক্তিযুদ্ধার তালিকায় ঠাই মিলেনি বৃদ্ধ মকবুল হোসেনের নাম