Wednesday , 11 October 2023 | [bangla_date]

হিলিতে কাঁচামরিচের দাম কেজিতে কমলো ৬০ টাকা

হাকিমপুর প্রতিনিধি\ দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি ও ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে। একদিনের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিতে দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা।
সোমবার (৯ অক্টোবর) হিলি বাজার ঘুরে জানা যায়, রোববার খুচরা বাজারে দেশি কাঁচামরিচ প্রকারভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়ে। সোমবার সেই কাঁচামরিচ ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়।
জলিল নামের এক ক্রেতা বলেন, ‘হিলি বাজারে গতকাল ৫০ টাকা দিয়ে ২৫০ গ্রাম কাঁচামরিচ কিনেছি, আজ ৩৫ টাকা দিয়ে কিনলাম। দাম কিছুটা কমেছে।’
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা শাহিন ইসলাম বলেন, কয়েক দিন টানা বৃষ্টির কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কমে যায়। কৃষকরা ক্ষেত থেকে তুলতে না পারায় দাম কিছুটা বৃদ্ধি পায। কিন্তু দুদিন পর থেকে আবহাওয়া ভালো থাকায় পাঁচবিবি ও বিরামপুরসহ বিভিন্ন অঞ্চলে কৃষকরা ক্ষেত থেকে কাঁচামরিচ তুলতে শুরু করায় দাম কমতে শুরু করেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত আছে। রোববার দুই ট্রাকে ১৩ হাজার ৬০০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার বিকেল ৩টা পর্যন্ত দুটি ট্রাকে ১৬ হাজার ৭২ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
এবার শেখ হাসিনাসহ ৮৪ জনের  নামে দিনাজপুরে হত্যাচেষ্টা মামলা

এবার শেখ হাসিনাসহ ৮৪ জনের নামে দিনাজপুরে হত্যাচেষ্টা মামলা

দিনাজপুরে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন সভাপতি-ফরিদ ও সম্পাদক-রহমতসহ পুর্ণাঙ্গ কমিটি গঠন

দিনাজপুরে ঈদ উপহার বিতরণ

বোদায় জাতীয় প্রার্থমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ

পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খাঁনের স্মরণ সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

চিরিরবন্দরে ত্রæটিপূর্ণ সিজার অপারেশনে  প্রসূতির মৃত্যুর অভিযোগ

চিরিরবন্দরে ত্রæটিপূর্ণ সিজার অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

বোচাগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়