Tuesday , 3 October 2023 | [bangla_date]

হুমকি-ধমকি দিয়ে বাংলাদেশের নির্বাচনকে কোন ভাবে বানচাল করা যাবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ( দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। হুমকি-ধমকি দিয়ে বাংলাদেশের নির্বাচনকে কোন ভাবে বানচাল করা যাবে না। সংবিধানকে অনুসরণ করেই আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কাছে সার্বভৌমত্বের জয় রক্ষার জন্য শেখ হাসিনা কারো কাছে মাথা নত করবে না। যারা আমাদের স্বাধীনতা চাইনি সেই শক্তি বাংলাদেশের স্থিতিশীলতার বিনষ্টের জন্য তৎপর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র একাত্তরে আপ্রাণ চেষ্টা করেও মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনিয়ে নিতে পারেনি। সেদিন তারা পরাস্ত হয়েছিল বলেই আজ তাদের এদেশীয় তাবেদারদের প্রতিষ্ঠিত করবার জন্য পায়তারা করছে।
সোমবার (২ অক্টোবর ২০২৩) সন্ধ্যায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ব্যয়ে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মরিচা ইউনিয়নে মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. ফসিউর রহমান চৌধুরী নবাব এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোনায়েম মিয়া, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গুলজার হোসেন, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।
জনসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন মরিচা ইউনিয়নে মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের মো. মিটু চৌধুরী।
জনসভার শেষে সংগীত পরিবেশন কন অপার বাংলার প্রখ্যাত সংগীত শিল্পী জনাব রথিন কিস্কু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধা মতবিনিময় সভা ভোগী ব্যক্তিদের

এমপি মনোরঞ্জন শীল গোপাল অসুস্থ, নেওয়া হচ্ছে ঢাকায়

বীরগঞ্জে কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রতিহিংসা মূলক ভাবে শ্রমিক তালিকা হতে বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন

যেদিন মেয়ের জম্ম হল, সেদিন আমি বাবা হলাম, ঘটনাটি দারুন এক কষ্টের- লেখেছেন “নিখিল রায়”

দিনাজপুরে পরিবেশ অধিদপ্তর কর্তৃক নবাবগঞ্জে অবস্থিত বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান

বোদায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ।

হরিপুরে সেটেলমেন্ট অফিসের আপত্তি অফিসারের বিরুদ্ধে ঘুঁষ বাণিজ্যের অভিযোগ!

হরিপুরে তালা ঝুলিয়ে ইউনিয়ন পরিষদ দখল নেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরূদ্ধে

বীরগঞ্জের দলুয়া আওয়ামী লীগ অফিসের ভিত্তি প্রস্তর উদ্বোধন