Thursday , 12 October 2023 | [bangla_date]

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন দায়ে বিরামপুরে ৩ দোকানির জরিমানা

বিরামপুর প্রতিনিধি \ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মেযাদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে দিনাজপুরের বিরামপুরে তিন দোকানিকে ৮হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে শাহিন টি স্টল মালিককে ৫ হাজার টাকা, খলিল টি স্টল মালিককে ১ হাজার টাকা এবং বেলাল স্টোর মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে বিরামপুর পৌর শহরের স্টেশন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিরামপুর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, বিরামপুর শহরের স্টেশন এলাকায় বিভিন্ন চা স্টলের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় তিন দোকান মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সুখী জীবনের জন্য ২৫ টি টিপসঃ

বীরগঞ্জে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই ভাইয়ের মৃত্যু মনোরঞ্জন শীল গোপাল এমপির শোক প্রকাশ

সংবাদ সম্মেলনে নবাবগঞ্জের আদিবাসী পরিবারগুলোর দাবী হারানো পৈত্রিক জমি ও বসতভিটা ফিরে পেতে চাই

ঠাকুরগাঁওয়ে সচেতনতায় মাস্ক বিতরণ

স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে —-হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈলে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী

সুন্নত পালনে যদি আমার জেল বা ফাঁস হয় হোক : সিদ্দিকুর রহমান মারিয়া মিম ও সিদ্দিকুর রহমান

রাণীশংকৈলে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা

রাণীশংকৈলে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা

মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বীরগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা

রাণীশংকৈলে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ