Saturday , 21 October 2023 | [bangla_date]

আটোয়ারীতে পুকুর থেকে ৮ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার ! সবার প্রশ্ন হত্যা না আত্মহত্যা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ নিখোঁজের তিনদিন পরে পঞ্চগড়ের আটোয়ারীতে মোছাঃ ইয়াছমিন আক্তার মোহনা(১৩) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশ উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোঃ মকবুল হোসেনের মেয়ে। পরিবার সুত্রেজানা গেছে, মোহনা (১৩) গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে পরিবারের লোকজনকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় ধরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। আত্মীয় স্বজনদের বাড়ি সহ সম্ভাব্য জায়গায় খুঁজে না পেয়ে আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী করেন মোহনার বাবা মকবুল হোসেন। জিডি নং-৯৬১,তারিখ: ১৯/১০/২০২৩। অবশেষে শনিবার ( ২১ অক্টোবর) সকাল প্রায় সাড়ে ৭ টার দিকে বাড়ীর পিছনের পুকুরে লাশ ভেসে থাকতে দেখে চিৎকার দেয় প্রতিবেশী এক মহিলা। তার চিৎকারে মুহুর্তের মধ্যে লোকজন ছুটে আসে পুকুর ধারে। সাথে সাথে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে লাশ উদ্ধার, সনাক্তকরণ ও প্রাথমিক সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য লাশ পঞ্চগড় মর্গে প্রেরণ করেন। জানাগেছে, মোহনা(১৩) বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। ইয়াছমিন আক্তার মোহনা ’র মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কেহ ধারণা করছেন,মোহনা সাঁতার জানে না। কোন কারণে পুকুরপাড়ে গিয়ে পুকুরে পড়ে গেছে। সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে। কেহ ধারণা করছেন, আত্মহত্যা করেছে। আবার কেহ ধারণা করছেন, তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ বলেছেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি ‘মোহনা’ হত্যা হয়ে থাকে, তাহলে হত্যার সাথে জড়িত ব্যক্তিকে পুলিশের হাতে ধরা পড়তে হবে এবং আইনের আওতায় আসতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় গম মাড়াই মেশিন উল্টে যুবক নিহত, আহত ৩

শশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে খানসামায় যুবকের আত্মহত্যা

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবস আজ শত শত বীর মুক্তিযোদ্ধার শাহাদত বরনের হৃদয় বিদারক ঘটনা আজও সবাইকে কাদাঁয়

পঞ্চগড়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃ ধর্মীয় সংলাপ

যৌন হয়রানির অভিযোগ দুই শিক্ষককে বরখাস্তের দাবিতে বিদ্যালয়ের গেটে তালা

ঠাকুরগাঁওয়ে কাঁচা মরিচের কেজি ২০০

রাণীশংকৈলে ৫৪টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

৮বারের মতো আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন  অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

৮বারের মতো আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় আরও ১৭ জনের মরদেহ উদ্ধার মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮

বীরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উদযাপিত