Wednesday , 25 October 2023 | [bangla_date]

আটোয়ারীর সীমান্ত থেকে দুই মাদকসেবী আটক

আটায়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী সীমান্ত এলাকা থেকে দুই মাদকসেবীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ অক্টোবর) আনুমানিক তিনটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি’র অধিনে আটোয়ারী উপজেলার বর্ষালুপাড়া কোম্পানী সদর হাবিলদার মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় জোয়ান ফোর্সদের নিয়ে এক অভিযান পরিচালনা করেন। বর্ষালুপাড়া এলাকার নদীরপাড় চা বাগানের উত্তর কোনে বিওপি মেইন পিলার ৩৯৭ হতে ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরে ১০গ্রাম গাজা ও একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয় বিজিবি জোয়ানরা। আটককৃতরা হলো ঠাকুরগাঁও সদর উপজেলাধীন রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের মোঃ ইন্তাজুল হকের পুত্র মোঃ আবু হেলাল(২৬) ও একই গ্রামের মৃত আশরাফুল ইসলামের পুত্র মোঃ ফাহিম হোসেন। হাবিলদার রাকিবুল ইসলাম বলেন, আসামীদের ১০ গ্রাম গাজা সহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামীদের আটোয়ারী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছি। এব্যাপারে আটোয়ারী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজা সহ দুই যুবককে বিজিবি কর্তৃক আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, আটককৃতদের বিরুদ্ধে আটোয়ারী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক) ধারার অপরাধে মামলা রুজু হয়েছে। মামলা নং-০৮, তারিখ: ২৪/১০/২০২৩। মামলার বাদী বর্ষালুপাড়া কোম্পানী সদর হাবিলদার মোঃ রাকিবুল ইসলাম। আসামীদের বুধবার (২৫অক্টোবর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী

খানসামায় উদ্ধারকৃত খাস জমি কবরস্থানে দান

চিরিরবন্দরে মহানবী (সা.) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দিনাজপুরে মুঠোফোন চু’রির স’ন্দেহে শিশুকে মা’রধর করে বস্তা’ব’ন্দী

পঞ্চগড়ে ‘বাউ’ মুরগি পালন করে স্বাবলম্বি হচ্ছে খামারিরা

পঞ্চগড়-১ আসনের আ’ লীগ মনোনীত প্রার্থী মুক্তার আঞ্চলিক ইশতেহার ঘোষণা ‘হামার স্বপ্নের পঞ্চগড় হামেরা গড়িমো’

সেতাবগঞ্জ আঞ্চলিক সড়ক প্রস্ততকরনের নামে শত শত গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে

ঠাকুরগাঁয়ের হরিপুরে উপজেলা আওয়ামীলীগের নেতাকে আট’ক করেছে পুলিশ

পীরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী পালিত

ঐতিহাসিক সাঁওতাল বিদ্্েরাহের ১৬৭তম দিবস পালন উপলক্ষে ৭ দফা বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে ৪টি সংগঠনের যৌথভাবে বিভিন্ন কর্মসুচী পালন