Tuesday , 31 October 2023 | [bangla_date]

আটোয়ারী আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকে চলমান অবরোধ কর্মসূচীর প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকের নেতৃত্বে উক্ত কর্মসূচী পালিত হয়। স্থানীয় দলীয় কার্যালয়ে ওইদিন সকালে দলটির নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে দুপুরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে মিলিত হয়। গৃহীত কর্মসূচীতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ফজলুল করিম, মোঃ সাজ্জাদ সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক ও রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আলোয়াখোয়া চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি, সহ সভাপতি ও উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান গোলাপ, দপ্তর সম্পাদক আবু তালেব মোঃ বদিউজ্জামান ও সদস্য সাংবাদিক মনোজ রায় হিরু প্রমূখ। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দিনও আটোয়ারী উপজেলা আওয়ামীলীগ একই কর্মসূচী পালন করে রাজপথে ছিল। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে হত্যা মামলায় সন্দেহভাজন ৫ যুবক আটক

দেশের সর্বোচ্চ ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড দিনাজপুরে অঝরে ঝরছে বৃষ্টি, রাস্তায় জলাবদ্ধতা

কাহারোলে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

একই জমিতে বিভিন্ন ফল বাগান করে বছরে আয় তিন লাখ টাকা

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সাড়ে ৪ বছরের শিশু ধর্ষনের শিকার – ধর্ষক গ্রেফতার

৫২টি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে জেসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক মতবিনিময় সভা

হিলিতে বেড়েছে আলু-পেঁয়াজ-ডিমের দাম

দিনাজপুরে ডিসি অফিসের ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী এক নারী সহযোগীসহ গ্রেপ্তার

দিনাজপুরে সমাজ সেবা দিবসে আলোচনা সভা

পীরগঞ্জের খনগাও ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা