Wednesday , 18 October 2023 | [bangla_date]

আটোয়ারী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প ও পুনঃখননকৃত ৪৩০ টি ছোট নদী, খাল,জলাশয়ের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন,জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়,সেদিকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলধার রাখতে হবে। আমাদের দেশের নদী-নালাগুলো মানুষের জীবনের মতো। এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে। মানুষের হার্ট বন্ধ হলে যেমন মরে যায়, নদী-নালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যায়। জাতির পিতার পদাঙ্ক অনুসরন করে প্রত্যেক এলাকায় নদী,খাল,বিল,হাওরের পানি প্রবাহ ঠিক রাখতে পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নদীপথগুলোও সচল করার পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে দেশের ৬৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত “কমিউনিটি আই সেন্টার ” উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক দপ্তরের অধিনে প্রশিক্ষনার্থীবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে তিন ইউপিতে নৌকার জয়

রাণীশংকৈলে প্রথমবারের মতো ব্ল্যাক রাইস চাষ

পঞ্চগড়ে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে নাগরিক কমিটির স্মারকলিপি

ছেলেকে বাঁচাতে কিডনি দিয়ে চান মা, প্রয়োজন শুধু চিকিৎসার খরচ !

ট্রাক্টর ড্রাইভার হৃদয় চন্দ্র রায়কে শিক্ষা উপকরণ প্রদান

শপথ নিলেন হরিপুরের নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের হাতে রেলস্টেশন মাস্টার লাঞ্চিত

দিনাজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বীরগঞ্জে আনন্দ র‌্যালি

জাতির পিতা বঙ্গবন্ধুর সম্মান কে কোন ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না