Friday , 6 October 2023 | [bangla_date]

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট রাজশাহী ২-০ গোলে দিনাজপুরকে হারালো

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায় আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ৬ষ্ঠদিনের খেলায় রাজশাহীর কিশোর ফুটবল একাডেমী ২-০ গোলে হারালো দিনাজপুরের শের-এ-বাংলা ক্লাবকে।
৫ অক্টোবর বিকেলে দিনাজপুর স্টেডিয়ামে বালুবাড়ি একাদশ আয়োজিত ও দিনাজপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ৬ষ্ঠদিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় রাজশাহীর কিশোর ফুটবল একাডেমী ও দিনাজপুরের শের-এ-বাংলা ক্লাব। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় রাজশাহীর কিশোর ফুটবল একাডেমীর খেলোয়াড় রোকন ইসলাম ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। প্রথমার্ধে একটি গোল হজম করলেও দিনাজপুরের শের এ বাংলা ক্লাব কোন গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শেষ ২ মিনিটে আরও একটি গোল করে রাজশাহীর আরেক খেলোয়াড় ছোটন দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত দুই গোলে হেরে মাঠ থেকে বিদায় নেয় দিনাজপুরের শের-এ-বাংলা ক্লাবটি।
খেলাশেষে ম্যান অব ম্যাচ নির্বাচিত হন বিজয়ী রাজশাহীর কিশোর ফুটবল একাডেমীর প্রথম গোলদাতা ছোটন। তার হাতে সন্মাননা ক্রেস্টসহ প্রাইজমানি তুলে দেন জেলা চাউল কল মালিক গ্রæপের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহŸায়ক মো. মোছাদ্দেক হুসেন।
এসময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক সানোয়ার হোসেন, শাহীন হোসেন, হীরু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ সপু আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বালুবাড়ি একাদশের কর্মকর্তা ও হাজারো দর্শক।
শুক্রবার (৬ অক্টোবর) কোন খেলা নেই তবে সপ্তমদিনের খেলায় দুইটি শক্তিশালী দল মাঠে নামবে। দল দুটি হলো-দিনাজপুরের হোটেল কনকর্ড ও বগুড়ার রেইন গ্রæপ।
প্রসঙ্গত, প্রয়াত আনোয়ারুল ইসলাম ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও একজন সমাজকর্মী। ২০১৮ সালের ১১ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁরই নামানুসারে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায়, বালুবাড়ি একাদশের আয়োজনে ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ফুটবল টুর্ণামেন্ট শুরু হয় ৩০ সেপ্টেম্বর শনিবার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বিলুপ্ত হওয়া পটচিত্র আঁকার প্রশিক্ষন নিচ্ছে দিনাজপুরের কমলমতি কয়েকশত শিশু শিক্ষার্থীরা

দিনাজপুরে ইউএনও’র হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্য বিয়ে থেকে রক্ষা

পীরগঞ্জ হাসপাতালের ডাঃ আবু বক্কর সিদিক্কের অনিয়মের তদন্ত শুরু

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব শেষে আদিবাসী মিলন মেলায় মনোরঞ্জন শীল গোপাল এমপি আদিবাসীদের তীরের মাথায় এখনো লাল সবুজের পতাকা

তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচ হাফেজকে উপহার দেয়া হল বাইসাইকেল

নানা আয়োজনে ড্রইং স্কুল দিনাজপুরে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর প্রার্থীর ইন্তেকাল

মুক্তিযুদ্ধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে  আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ভূমি মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন