Monday , 9 October 2023 | [bangla_date]

আত্ত-মানবতার সেবায় এক অনন্ত দৃষ্টান্ত শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি: আর্তনাদ মানবতার সেবায় এক অনন্ত দৃষ্টান্ত শেখ হাসিনা এমন মন্তব্য করে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে আমাদের প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই জেলার বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে এই চেক পাচ্ছেন, যেন তারা নিজেদের চিকিৎসা সঠিকভাবে করাতে পারেন এবং একজন সুস্থ্য ব্যক্তির মতো সমাজে বসবাস করতে পারেন।
সোমবার (৯ অক্টোবর ২০২৩) বিকেলে বীরগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ৯৪ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ৪৭ লাখ টাকা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোনায়েম মিয়া।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সারওয়ার মোর্শেদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ভিজিএফের চাল বিতরণের কার্যক্রম শুরু

গ্রীন ভয়েজ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ প্রতিবাদ খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশ

সহায় মানুষরা যেন কষ্ট না পায় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৩৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ১ জন গ্রেফতার

‘শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আগামী ৭ই জানুয়ারীর নির্বাচন হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে কবর দেওয়ার নির্বাচন —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যান কাটলেন গাছ,জব্দ করলেন ইউএনও

হরিপুরে এ আর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আটোয়ারীতে নিউরন নার্সিং ভর্তি কোচিং এর বিএসসি নার্সিং শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান