Sunday , 1 October 2023 | [bangla_date]

এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে কাজ করার চেষ্টা করছি –এমপি হাফিজ

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন
আহমেদ বলেছেন, ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি এমপি থাকা কালিন সময়ে
এলাকার রাস্তা ঘাট, স্কুল-কলেজ, মসজিদ মন্দির সহ বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন
করেছিলেন- ২০২৩ সালে এসে আবার সেখান থেকেই উন্নয়ন শুরু করতে হয়েছে। মাঝখানে নয়
বছর যারা এমপি ছিলেন তারা কিছুই করেননি। তিনি অল্প সময়ের জন্য আবারো নির্বাচিত
হয়ে এলাকার উন্নয়ন করার জন্য কাজ করছেন। জনগনের ভোট নিয়ে ঘড়ে বসে থাকেননি।
মন্ত্রনালয় সহ বিভিন্ন দপ্তরে দিন রাত ঘুরে ঘুরে কাজ করার চেষ্টা করছেন।
রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩০ জন দুস্থ অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল
চেয়ার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও বিগত দশ বছরে পীরগঞ্জ-রানীশংকৈলে
কোন উন্নয়ন হয়নি। যারা এমপি ছিলেন তারা এলাকার উন্নয়ন না করে নিজেদের এবং
তাদের লোক জনের ভাগ্যের উন্নয়ন করেছেন। এ কারণে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত
হয়েছি।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কতৃক বরাদ্দকৃত হুইল চেয়ার বিতরণ সভায়
বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা জাতীয়
পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল
আবেদিন বাবুল, পৌর কাউন্সিলর কামরুজ্জামান, রানীশংকৈল উপজেলা জাতীয় পার্টির
নেতা আবু তাহের প্রমূখ। এ সময় জাতীয় পার্টির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত
ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর সদর উপজেলায় হাইস্কুল ও মাদ্রাসা পর্যায়ে  ইউজিডিপি এর মাধ্যমে ৪৮৮ জোড়া বেঞ্চ বিতরণ

দিনাজপুর সদর উপজেলায় হাইস্কুল ও মাদ্রাসা পর্যায়ে ইউজিডিপি এর মাধ্যমে ৪৮৮ জোড়া বেঞ্চ বিতরণ

বীরগঞ্জে ভয়াবহ লোডশেডিংয়ে দুর্বিষহ জনজীবন

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ’র উদ্যোগে শিক্ষার্থীদের ডিজিটাল উপস্থিতি শুরু

দিনাজপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী হকি প্রশিক্ষণ উদ্বোধন

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জেলা প্রশাসক অটিস্টিক ব্যক্তিদের মানবিক ও সহানুভূতির দৃষ্টিতে দেখা প্রতিটি মানুষের নৈতিক কর্তব্য

বীরগঞ্জে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের মানববন্ধন

ভারতে রপ্তানি হচ্ছে ধান মাড়াই মেশিন

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা এবং ফ্রি ছানি অপারেশন ক্যাম্প