Wednesday , 18 October 2023 | [bangla_date]

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে ফেরা হলো না সাফিনের

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে  ফেরা হলো না সাফিনের

বিরামপুর প্রতিনিধি\ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে এসএসসির নির্বাচনী পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাফিন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের বিজুল বটতলী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফিন (১৪) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভিউডুবা গ্রামের শাহিনুর ইসলামের ছেলে। সে বিরামপুরের বিজুল মডেল হাইস্কুলের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুল ছাত্র সাফিন কিছু দিন থেকে বিরামপুরের দিওড় এলাকায় তার নানা এন্তাজুলের ইসলামের বাড়ি থেকে পড়াশোনা করতো। সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে বিজুল মডেল স্কুলে নির্বাচনী পরীক্ষা দিতে যায় সাফিন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানান বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহারিয়ার পারভেজ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার এর সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে আছে। পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৫০০ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩ গুরুতর আহত ২

দিনাজপুরে আস্থা প্রকল্পের বাস্তবায়নে জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

এসএসসি, এইচএসসি ও ৫ম শ্রেণির ক্লাস প্রতিদিন

বিরলে বিএনপি মনোনীত সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ ইকবালুর রহিমের জন্য ওয়াজ মাহফিলে দোয়া চাইলেন ইসহাক চৌধুরী

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আটোয়ারীতে জামায়াতে ইসলামী’র উদ্যোগে সিরাতুন্নবী(সা.) মাহফিল

করোনায় আক্রান্ত যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার জাহিদুল ইসলাম