Saturday , 28 October 2023 | [bangla_date]

কাহারোলে আগাম জাতের ভূট্রা চাষে ব্যাস্ত চাষীরা

কাহারোল প্রতিনিধি\ দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগাম জাতের ভূট্রা রোপন করছেন চাষীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে কৃষকেরা আগাম জাতের ধান কাটার পর ঐ জমিতে ভূট্রা লাগাছেন। গত বছর আগাম জাতের ভূট্রার দাম বেশী পাওয়ায় এবারও আগাম জাতের ভূট্রা লাগাছেন। উপজেলার বলরামপুর গ্রামের কৃষক সহিদুল জানান, তিনি এবার আগাম জাতের ৭৫ ধান কাটার পর ভূট্রা লাগাছেন ৩ একর জমিতে। একই গ্রামের অপর চাষী জসিমউদ্দীন বলেন, তিনি আগাম জাতের ধান কাটার পর ৫০শতক জমিতে ভূট্রা লাগাছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলায় চলতি মৌসমে ১১ হাজার ৮৫০ হেক্টর জমিতে ভূট্রা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আমন ধান কাটার পর। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষি বিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, কৃষকেরা আগাম জাতের বিভিন্ন ধান কাটার পর আগাম জাতের ভূট্রা চাষ করছেন। তিনি বলেন, কৃষকদের সকল প্রকার সহযোগীতা ও পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে মাদক কারবারী মা- ছেলের ছয় মাসের সাজা

বোচাগঞ্জে হা-ডু-ডু টুর্ণামেন্ট উদ্বোধন খেলায় উপচেপড়া ভীড়

হঠাৎ লাল পানিতে ডুবে গেল গোটা গ্রাম!

রাণীশংকৈলে বীর নির্বাসের উদ্বোধন

দিনাজপুরে আইনজীবী ফোরামের  আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিনাজপুরে আইনজীবী ফোরামের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বীরগঞ্জে বাড়ির ছাদে কমলা চাষে সাফল্য ক্ষুদ্র উদ্যোক্তা

তীব্র তাপদাহেও চলছে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি সেচ প্রকল্প নিরবিচ্ছিন্ন সেচ দিতে পেরে খুশি কৃষক

একজন শিক্ষক একটি গ্রামকে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে পারেন- জেলা প্রশাসক

পঞ্চগড়ে এসএসসির ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে সড়ক দূর্ঘটনায় পরীক্ষার্থী নিহত, আহত ১

বীরগঞ্জে ২২জন মাদ্রাসার শিক্ষার্থীকে পাগড়ী প্রদান