Tuesday , 10 October 2023 | [bangla_date]

খানসামায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

খানসামায় ইয়াবাসহ দুই মাদক  ব্যবসায়ী আটক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা থানা পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ আল ফারুক (৩০) ও আবু সাঈদ (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত রবিবার বিকালে উপজেলার জিয়া সেতুর পশ্চিমপাড় (ঘাটপাড়) এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
জানা গেছে, একটি গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়ের নেতৃত্বে এস আই তছিরসহ সঙ্গীয় ফোর্স ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল ফারুক ও আবু সাঈদকে হাতে-নাতে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন-খানসামা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের মেকানিক ও দিনাজপুরের সদর উপজেলার বনতরা গ্রামের মৃত মোখলেছার রহমানের ছেলে আল ফারুক (৩০) এবং খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের পানুয়াপাড়ার বেলাল হোসেনের ছেলে আবু সাঈদ (২৮)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে মাদকদ্রব্য আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবাগত জেলা প্রশাসকের সাথে চেম্বারের নেতৃবৃন্দের মতবিনিময়

স্বপ্নজয়ী মা নাজমা রহিম’র ইন্তেকাল অগনিত ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত রত্নগর্ভা মা নাজমা রহিম

আটোয়ারী আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ

মেলায় পছন্দের জীবনসঙ্গী মিলে এমন ধারণা দুই শত বছরের ঐতিহ্য বীরগঞ্জের আদিবাসী মিলন মেলা

‘সি ও ‘ডি’ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো হাবিপ্রবির ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা

পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির বিশেষ সাধারণ সভা

হরিপুরে প্রাইভেটকারে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেফতার

পঞ্চগড়ে ৭৫তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

লকডাউনের মেয়াদ বাড়ল

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু