Monday , 16 October 2023 | [bangla_date]

গভীর রাতে দুই চোরকে ধাওয়া করে আটক করলেন এএসপি রাণীশংকৈল সার্কেল

স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এএসপি সার্কেল রেজাউল হক শনিবার গভীর রাতে দুই চোরকে ধাওয়া করে গ্রেপ্তার করেন ।
গ্রেফতারকৃত চোরেরা হলেন উপজেলার বাঁশনাহার গ্রামের শাহ আলমের ছেলে এবং সাইরুল নেকমরদ ভকরগাঁও গ্রামের সাহাজাতের ছেলে। এরা দু’জন সক্রিয় চোর বলে পুলিশ জানায়।
থানা সূত্রে জানাযায়, গত ১৪ অক্টোবর শনিবার রাত সাড়ে তিন টায় পৌরশহরের শান্তিপুর এলাকায় একটি দোকানের টিন কেটে চুরি করার সময় পাশের দোকান মালিক টের পায়, ইতোমধ্যে এএসপি সার্কেলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে চোরেরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এএসপি সার্কেল মোহা:রেজাউল হক তাদের ধাওয়া করে ঘুঘুডারা নামক স্থান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
একদিন জিজ্ঞাবাদের পর সোমবার ১৬ অক্টোবর সকালে তাদের ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করেন। জিজ্ঞাবাদে চোরেরা কিছু দিন আগে পৌর শহরের আবাদ তাকিয়া মাদ্রাসা মৌড়ে দুটি দোকানে চুরির ঘটনার কথা স্বীকার করেন। এছাড়াও ঘটনার দিন রাতে হরিপুর উপজেলার ঠাকিঠুকি মোড় এলাকায় একটি স্বর্ণের দোকান থেকে কিছু রুপা, টাকা ও সোনা ভেবে এমিটেসনের অলংকার চুরির কথাও স্বীকার করেন।
রাণীশংকৈল থানার এএসপি সার্কেল মোহা: রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরা দুজন সক্রিয় চোর। চুরির ঘটনায় দুই চোরের বিরুদ্ধে প্যানেল কোর্টের ৪১১ ধারায় মামলা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈশাখী সংস্কৃতি সমাবেশ ও কবিতার মাটি সংগঠনের সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন

পীরগঞ্জে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র রংপুর বিভাগীয় মত বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে – দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বই প্রদর্শনী !

পীরগঞ্জে ২ কেজি গাজা সহ মাদক কারবারি গ্রেফতার

বীরগঞ্জে চলছে আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকাজ

দিনাজপুরে গণিত উৎসব ‘শিশুদের মানসিকভাবে সুস্থ রাখতে গণিতের চর্চা বাড়ানো দরকার’

চিরিরবন্দরে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ইফতার

রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী নারী ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ