Saturday , 28 October 2023 | [bangla_date]

গ্যাস সিলিন্ডারে বিস্ফোরনে প্রানে বেঁচে গেল ক্লিনিকের নবজাতক ও প্রসূতিরা

বীরগঞ্জ প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে বেসরকারি একটি ক্লিনিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের হাত থেকে প্রাণে বেঁচে গেল ক্লিনিকে থাকা নবজাতক ও প্রসূতিরা।
শুক্রবার বীরগঞ্জ পৌর শহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে ফিশারীর মোড় এলাকায় অনুমোদনহীন বেসরকারি দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়. গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগলে পুরো ক্লিনিক এলাকা ধোয়া সৃষ্টি হয় এবং ক্লিনিকে থাকা নবজাতক, প্রসূতিরা ও স্বজনরা জীবন বাঁচাতে দ্রæত বাইরে চলে আসে এবং গ্যাসের গন্ধে হাসপাতালে থাকা ব্যক্তিরা অসুস্থ্য হয় পড়ে। পরে স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিস কে খবর দিলে দ্রæত ঘটনাস্থলে আসলে আগুন নিয়ন্ত্রণ করে।
হাসপাতালের এক প্রসূতির অভিভাবক মোঃ আশরাফুল জানান, হাসপাতালের মধ্যে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং ধোয়া দেখতে পেয়ে জীবন রক্ষায় আমার ছোট নবজাতক ও স্ত্রীকে নিয়ে ছুটে বাইরে আসি।
এ ব্যাপারে ক্লিনিকের কর্মচারী মামুন জানান, অপারেশন থিয়েটার এর পাশে অটোক্লাবে চিকিৎসার ব্যবহৃত যন্ত্রপাতি জীবানুমুক্ত করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে য়ায়।
এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার মোঃ মহসিন আলী জানান, ক্লিনিকটি সরকারিভাবে অনুমোদনের জন্য আবেদন করলেও এখন পর্যন্ত অনুমোদন মেলেনি তবে বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে অর্ন্তবর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-মির্জা ফখরুল

হাবিপ্রবিতে ২য় বঙ্গবন্ধু স্মৃতি কাপ আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ভূল্লী বাজারে নেই ড্রেনের ব্যবস্থা, মহাসড়কে জলাবদ্ধতায় পথচারীদের ভোগান্তি !

দিনাজপুরে তুমি সুর-আমি কথা অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

বিরলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে অনিয়মভাবে  নিয়োগ প্রদানের বিরুদ্ধে আদালতে মামলা

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে অনিয়মভাবে নিয়োগ প্রদানের বিরুদ্ধে আদালতে মামলা

দিনাজপুর রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান দেলওয়ার হোসেন অসহায় ও বিপন্ন মানুষকে বাঁচাতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

পীরগঞ্জ সঃ কলেজের HSC অনুঃ পরীক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ

দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন উদ্যোগে কর্মহীন-অসুস্থ ও দুঃস্থ শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল