Wednesday , 18 October 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে বিভিন্ন রোগীর মাঝে চেক বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ৩১জন রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এদের প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এছাড়াও একই দিনে ৩৮টি মন্দির কমিটির সভাপতি সাধারন সম্পাদকের হাতে ৫০০ কেজি চালের ডিও লেটার তুলে দেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রোগীদের মাঝে চেক বিতরণ ও মন্দির কমিটির হাতে চালের ডিও বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ সহ অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম ও সাজ্জাত হোসেন। এর আগে প্রধান অতিথি ঘোড়াঘাট-হাকিমপুর জাতীয় মহাসড়ক, পাটশাও সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বীরগঞ্জে ঝাড়বাড়ী হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে আয়া থেকে বিপুল সম্পদের মালিক ও ২ শতাধিক আত্মীয় স্বজনকে সরকারি চাকুরী নিয়ে দিয়েছেন এই — মুক্তা রানী

আটোয়ারীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

রাজপথেই আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করা হবে —আলতাফুজ্জামান মিতা

রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ ২ জনের জেল

ঠাকুরগাঁওয়ে শীতের প্রকৌপ বৃদ্ধি !

পীরগঞ্জে দুই বস্তা গাঁজা সহ মাদক ব্যবসায়ী আইরীন আটক

বীরগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার