Wednesday , 11 October 2023 | [bangla_date]

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরাই। কারণ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের প্রধান সারথী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন বলে বাংলাদেশ বদলে গেছে। নতুন নতুন উদ্ভাবনের ফলে বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত বদলে যাচ্ছে বাংলাদেশ।
মঙ্গলবার (১০ অক্টোবর ২০২৩) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে রামপুর উচ্চ বিদ্যালয়ের উর্ধমূখী সম্প্রসারিত ৩ তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে শেখ হাসিনা প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে দেন।ফলশ্রুতিতে বদলে গেছে বাংলাদেশ। ধারাবাহিক পথ পরিক্রমায় এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি। আমাদের এবারের স্বপ্ন, শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ -এই চারটি ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ।
রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি পুরেন্দ্র নাথ রায়েরর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যার জাহিদুজ্জামান সরকার লিমন, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তাপস চন্দ্র রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন ।
এদিকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে কেন্দ্রীয় সতীদাহ মহাশশ্মান এর চুল্লী ও যাত্রীছাউনীল ভিত্তি প্রস্তর উদ্বোধন ও বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে শ্রীশ্রী জগন্নাথদেব মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

দিনাজপুর গার্লস ক্লাব আয়োজিত উদ্যোক্তা মেলা ও পন্য প্রদর্শনী

বীরগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য কর্মশালা

সরকার দরিদ্র অসহায় অসুস্থ এসব মানুষদের ভুলে যায়নি -মজাহারুল হক প্রধান এমপি

বীরগঞ্জে সাব-রেজিস্ট্রার রিপন মন্ডলের বিরুদ্ধে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ, দুদকের তদন্ত.

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

রাণীশংকৈলকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা বানাতে চাই নবাগত ইউএনও সোহেল সুলতান

তেঁতুলিয়ার ইউএনও’র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর মৃত্যু ইউএনওসহ ৩ আহত

ঠাকুরগাঁওয়ে শহরের কোটচত্বর এলাকায় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ শরীরে ৫০০ গুলি নিয়ে কাতরাচ্ছেন– লিটন