Sunday , 1 October 2023 | [bangla_date]

জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উদযাপন

২৯ সেপ্টেম্বর “ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যতœ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষ্যে জিয়া হার্ট ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর ও দিনাজপুর নার্সিং কলেজের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বিশ্ব হার্ট দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত এ সকল কর্মসূচির মধ্যে সকাল ৯ টায় বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশেষ হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষ্যে অনুষ্ঠিত হার্ট ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডাক্তার মোঃ মেসবাহ্উল ইসলাম।
র‌্যালী শেষে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অডিটোরিয়াম হলে বিশ্ব হার্ট দিবস-২০২৩ এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ। উক্ত সেমিনারে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট-এর ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার সুধারঞ্জন রায়-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজিস্ট) ডাক্তার মোঃ মেসবাহ্উল ইসলাম, কেয়ার স্পেশালাইজ জেনারেল হাসপাতাল দিনাজপুর এর ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার আশরাফুজ্জাম লিটন, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের কোর্স কো-অর্ডিনেশন এডভাইজার ড. মনোয়ারা সুলতানা, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের হাসপাতাল ম্যানেজার এ এস এম আক্তার শামীম।
অনুষ্ঠিত এ সকল অনুষ্ঠানে জিয়া হাট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ শফিকুর রহমান পিন্টুর সঞ্চালনায় অংশগ্রহণ করেন জিয়া হার্ট ফাউন্ডেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের আবু, কোষাধক্ষ্য মোঃ আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য নাজমা মশির, জিয়া হার্ট ফাউন্ডেশনের সিইও গোলাম রসুল রকেট, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সচিব মোঃ শাহজাহান আলীসহ অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শীত বস্ত্র বতিরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋনের চেক বিতরণ

পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার সমর্থনে জাতীয় পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ

আমেরিকান সৈন্য নির্ধারিত সময়সীমার পরও আফগানিস্তানে থাকতে পারে

জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণের উদ্বোধন

বীরগঞ্জে প্রাণিস্বাস্থ্য কর্মীদের মাঝে কিটবক্স ও সনদপত্র বিতরণ

নেসকোর কর্মচারীরা চাকুরী স্থায়ীকরনের দাবীতে মানববন্ধন

বিরলে দুই গ্রুপের টানটান উত্তেজনায়  বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিরলে দুই গ্রুপের টানটান উত্তেজনায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বোচাগঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী ড. জীবন চৌধুরীর ব্যাপক গণসংযোগ

সাম্প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময় -মনোরঞ্জন শীল গোপাল এমপি