Wednesday , 18 October 2023 | [bangla_date]

জেএসকেএস এর ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান প্রতিকী হিসেবে সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের দায়িত্ব পালন করলো ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মেয়ে সাধনা হেম্ব্রম

জেএসকেএস এর ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান
প্রতিকী হিসেবে সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের
দায়িত্ব পালন করলো ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মেয়ে সাধনা হেম্ব্রম
সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা ঝানজিরা সমাজকল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় গার্লস টেক ওভার “ওয়াইমুর” প্রকল্পের আওতায় ১ ঘন্টার জন্য জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের দায়িত্ব পালন করেছে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের একটি কিশোরী সাধনা হেম্ব্রম।
১ ঘন্টা উপ-পরিচালকের প্রতিকী দায়িত্ব পেয়ে সাধনা হেম্ব্রম বলেন, আমি দিনাজপুর জেলাকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ার যে স্বপ্ন দেখেছি তা আমি পড়াশোনা শেষে এ ধরনের উচ্চ পদে কাজ করব। সেইসাথে এই দায়িত্ব’র অভিজ্ঞতা আমার এলাকা বিরল উপজেলায় প্রকল্পের সদস্যদের মাঝে জানাব। যাতে তারা সবাই এই স্বপ্ন পূরণে এগিয়ে আসে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক প্রমাণিক বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মেয়ে বিরল উপজেলার আজিমপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাধনা হেম্ব্রম এর মত প্রতিটি মেয়ে যাতে উচ্চ পদে দায়িত্ব পেয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে পারে। ১ ঘন্টার দায়িত্ব পেয়ে সাধনা হেম্ব্রম সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় করেন এবং সমাজসেবা বিভাগের সকল দপ্তর ঘুরে দেখে। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্প কর্মকর্তা সাইফুল আলম। অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে অজ্ঞাত ৬০ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুুুুুুুলিশ

ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের ওরিয়েন্টেশন

রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

হরিপুরে এতিম শিশুদের মাঝে শীতবস্ত বিতরণ করলেন– হরিপুর উপজেলা ছাত্রলীগ

বীরগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার্থে নাগরিক সুরক্ষা সমন্বয় সভা অনুষ্ঠিত

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

বীরগঞ্জে সোনালী পাটের দাম ভালো পাওয়ায় পাট চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

নির্বাচন যদি ভন্ডুল হয় তা হলে আমাদের প্রত্যাশা ও ২৪ শের আন্দোলনের প্রত্যাশা হোচট খাবে ……….বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

বীরগঞ্জে শহীদ আল আমিনের কবর জিয়ারতসহ শ্রদ্ধা নিবেদন করলো নবাগত ইউএনও তানভীর আহমদ.

তথ্য চাওয়ায় সাংবাদিকের কারাদণ্ড : প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন