Saturday , 14 October 2023 | [bangla_date]

জেলা প্রশাসনের উদ্যোগে দিনাজপুর পৌর এলাকার স্কুল সমুহের সামনে থেকে ময়লা আবর্জনা অপসারন

দিনাজপুর পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনার স্তুপ। ময়লার ভাগাড় না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাস্তার ধারে ময়লার ভাগাড়ের দূর্গন্ধে চরম ভোগান্তি নিয়েই শিক্ষার্থীরা স্কুলে আসছে এবং চলাচল করছে পথচারীরা। পচা ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশও দূষিত হচ্ছে। দূর্গন্ধ নিয়ে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে। শিক্ষার্থীদের এমন অসুবিধার কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন দিনাজপুরের উদ্যোগে পৌরসভার সহায়তায় প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
গতকাল শুক্রবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নির্দেশনায় অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার দক্ষিণ বালুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে রাখা ময়লা আবর্জনা অপসারণ ও পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নূর-এ-আলম।
এসময় উপস্থি ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: রমিজ আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এম এ কাদের কাদের, পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালসহ শিক্ষা দপ্তরের কর্মকর্তারা, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার  অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

দিনাজপুর-১ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে

বীরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

তেঁতুলিয়ার বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস

লিংকন-মাফিয়ার প্রেম ১দিনের মূল্য ৪ লাখ ?

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় রহস্যজনক চুরি

বিরলে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে একজন নিহত

কাহারোলে কান্তজিউ মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত-২, আহত-৩জন