Saturday , 28 October 2023 | [bangla_date]

ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য রাজুকে হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

দিনাজপুরে মিলের খুদ এবং ব্যান্ড ব্যবসায়ী ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য রাজুকে হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে তার পরিবারসহ বটতলী এলাকাবাসী।
বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বড়াইল বটতলী এলাকাবাসী বিনা অপরাধে মিলের খুদ এবং ব্যান্ড ব্যবসায়ী ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য রাজুকে হত্যার চেষ্টাকারীদর শাস্তির দাবী করে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত রাজুর মা-জরিনা বেগম, স্ত্রী-দোলা আক্তার এবং চাচী-হালিমা, ফুফু-নাজমা, এলাকাবাসী মোঃ হাশেম, আসলাম, ডলার মানববন্ধনে এই শাস্তির দাবী করেছেন। সেই সাথে আসামীদের হুমকি-ধুমকিসহ ভয়-ভীতি প্রদর্শন করায় নিরাপত্তাহিনতায় ভুগছে বলে মানববন্ধনে জানায়। এব্যপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছে তারা।
মানববন্ধনে তারা জানায়, গত ২২অক্টোবর দুপুর ১টায় রাজু একটি বিচার শালিস করে মিলে ফিরার পথে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র হাসুয়া, চাকু, লোহার রড ইত্যাদি হাতে নিয়ে তার উপর হামলা চালায়।এসময় তার ভাই রাহুল বাঁধা দিতে এলে তাকেও মারধর করে আহত করে। এসময় সন্ত্রাসীরা মোবাইল ফোন,নগদ টাকা এবং মোটরসাইকেলের চাবী কেড়ে নেয়। আশেপাশের এলাকাবাসীরা রাজুকে দ্রæত দিনাজপুর এম আব্দর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এব্যপারে রাজুর মা মোছাঃ জরিনা বেগম দিনাজপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অবৈধ জুয়ার প্রতিবাদ করতে গিয়ে যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা হাসপাতালে

রাণীশংকৈলে মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট বিতরণ

বীরগঞ্জের ১২নং আঞ্চলিক শাখার আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক সফিউল আযম নির্বাচিত

রাণীশংকৈলে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বোদায় সাংস্কৃতিক পরিষদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

শিশু একাডেমীতে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বীরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়ে প্রাথমিক শিক্ষকদের কাজ করতে হবে—-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

পঞ্চগড়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

বিরলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার