Friday , 13 October 2023 | [bangla_date]

প্রাথমিক বিদ্যালয়গুলোকে আধুনিকায়ন করে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে- ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন

মায়েরা বাচ্চাদের প্রধান শিক্ষক। মায়ের মাধ্যমেই তারা প্রথম ও মূল শিক্ষাগুলো শিখতে পারে। এক সময় প্রথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সহ শিক্ষকদের খুঁজে পাওয়া যেতনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষা খাতগুলোর ব্যাপক উন্নয়ন ঘটেছে।
শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষার মানোন্যয়নে ও মানসম্মত শিক্ষায় মায়েদের সক্রিয় অংশগ্রহণের নিশ্চিতকল্পে ঠাকুরগাঁও জেলায় মা সমাবেশে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি এসব কথা বলেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলার হরিপুরে দেশসেরা স্কুল চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমানে প্রথমিক বিদ্যালয়গুলোকে আধুনিকায়ন করে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। বাচ্চাদের জন্য বইয়ের বোঝা নিয়ে আর চিন্তা করতে হবে না। ডিজিটাল সিস্টেমে এখন স্কুলেই তাদের সঠিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অভিভাবকের উদ্যেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা শুধু বাচ্চাদের আগলিয়ে রাখবেন বাকি দায়িত্বটা সরকারের। তাদের আমরা ব্যাগ দিব, দুপুরে খাবার, পোশাক সহ সবকিছুই দিব আপনারা শুধু নিজের সন্তানদের সচেতনতার সাথে খেয়াল রাখবেন। মাদক থেকে তাদের দুরে রাখবেন।
বাংলাদেশের ৬৫ হাজার স্কুলের মধ্যে চরভিটা প্রাথমিক বিদ্যালয়টি প্রথম হওয়ায় শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে
তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এরাই আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। এজন্য সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সকল শিক্ষক সহ অভিভাবকদের এগিয়ে আসতে বলেছেন তিনি। এ সময় আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার লিজা আক্তার, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, হরিপুর উপজেলা চেয়ারম্যন জিয়উল হাসান মকুল, রংপুর বিভাগের উপপরিচালক মুজাহিদুল ইসলাম, প্রতি মন্ত্রির সহ ধর্মী নি সুরা্ইয়া বেগম , ইউএনও আরিফুর জ্জামান, বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়নের সভাপতি রবিউল ইসলাম সবুজ, সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান সাগর, চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প। এসময় শিক্ষক- শিক্ষার্থী সহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এছাড়াও চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শুভেচ্ছা ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির ১ হাজার শীতবস্ত্র বিতরণ

দেবীগঞ্জে সফল পোনা চাষী স্কুল শিক্ষক চিনু মাস্টার

হাবিপ্রবিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আহবায়ক কমিটি গঠন

হিলি সীমান্তের শুন্য রেখায় বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার

বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধরকে বিভাগীয় প্রধান থেকে অব্যাহতি

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা  ও আইনের সঠিক প্রয়োগ চাই

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলের স্বদিচ্ছা ও আইনের সঠিক প্রয়োগ চাই

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আমদানি বন্ধের খবরে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা